Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্ডিয়া নাম ব্যবহার করলেই হয় না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও ইন্ডিয়া শব্দটি ছিলঃ মোদি

ইন্ডিয়া নাম ব্যবহার করলেই হয় না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও ইন্ডিয়া শব্দটি ছিলঃ মোদি

Online Desk জুলাই 25, 2023
Modi-.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ ইন্ডিয়া জোটের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনা টেনে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছেন বিরোধীরা। এই ইস্যুতে এক কাট্টা বাম কংগ্রেস তৃণমূল, আপ, শিবসেনা,এনসিপি সাংসদরা। বিরোধী ইন্ডিয়া জোটের হই হট্টগোলের জেরে বার বার বাদল অধিবেশন মুলতুবি করতে হচ্ছে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে। এই নিয়ে বিরোধীদের মোকাবিলা করতে মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধী জোট ইন্ডিয়া প্রসঙ্গে বলেন “ইন্ডিয়া নাম ব্যবহার করলেই হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও ইন্ডিয়া শব্দটি ছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ইন্ডিয়া শব্দটি রয়েছে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই কথার জবাব দিয়েছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে বলেন “আমরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চাইছি আর উনি বৃটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কথা বলছেন”। এদিন মল্লিকার্জুন খাড়গের ভাষণের সময় তাঁর মাইক বন্ধ করে দেবারও অভিযোগ ওঠে। প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ন সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। মোদির ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষের পাশাপাশি সোচ্চার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। দুবে কংগ্রেসকে বিঁধে বলেন কংগ্রেস যেন মনে রাখে ইন্ডিয়ান কংগ্রেস গঠন করেছিলেন হিউম নামে এক বিদেশি। সব মিলিয়ে ইন্ডিয়া নাম নিয়ে যে যথেষ্ট চাপে বিজেপি তা মুচকি হেসে বলছেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরা।

Post Views: 91

Continue Reading

Previous: দত্তপুকুরে নেশায় আসক্ত ছেলের হাতে খুন বাবা
Next: রেল কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য কাঁচড়াপাড়ায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.