Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দুর্নীতিবাজদের বৈঠক, বিরোধী বৈঠককে কটাক্ষ মোদির

দুর্নীতিবাজদের বৈঠক, বিরোধী বৈঠককে কটাক্ষ মোদির

Online Desk জুলাই 18, 2023
Modi-.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী ২৬টি দলের মহা বৈঠককে দুর্নীতিবাজদের বৈঠক বলে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার আন্দামানের পোর্ট ব্লেয়ারে বীর সাভারকর আন্তর্জাতিক বিমান বন্দরের একটি নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল ভাষণে সেখানেই বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী। মোদি বলেন ওঁদের কাছে দেশ নয়, পরিবারতন্ত্রই প্রধান।
সোমবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে ২ দিনের বিজেপি বিরোধী ২৬ টি দলের মহা বৈঠক। মঙ্গলবার সেই প্রসঙ্গ তুলেই বিরোধী জোটকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার আন্দামানের পোর্ট ব্লেয়ারে বীর সাভারকর আন্তর্জাতিক বিমান বন্দরের একটি নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল ভাষণে সেখানেই বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী। মোদি বলেন ওঁদের কাছে দেশ নয়, পরিবারতন্ত্রই প্রধান। যে যত বড় ভ্রস্টাচারের সঙ্গে যুক্ত বৈঠকে তিনি তত বড় আসন পাবেন।
এদিন ভার্চুয়াল ভাষণে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের হিংসা, রক্তপাত, খুনোখুনির ঘটনাকেও কৌশলে টেনে এনে বাম, কংগ্রেস, তৃণমূলকে একযোগে নিশানা করেন মোদি।
এদিনের বৈঠকে পূর্বতন সরকারের ভ্রস্টাচারের পাশাপাশি তাঁর সরকারের ৯ বছরের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন আগের সরকারের থেকে তাঁর সরকার আন্দামানের জন্য ২ গুণেরও বেশি বাজেট বৃদ্ধি করেছে। তাঁর সরকারের মূল মন্ত্রই হল সবকা সাথ সবকা বিকাশ।
মোদির এই ভাষণে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে। বিরোধী শিবিরের বক্তব্য বিজেপি বিরোধী মহা জোটকে অস্বীকার করতে পারছেন না খোদ প্রধানমন্ত্রী। গতকালই এই ইস্যুতে বিরোধীদের জোটকে অনৈতিক, ভ্রস্টাচারদের জোট, বলে আক্রমন শানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পরিবারতন্ত্র ফেরাতে চায় বিরোধীরা বলে কংগ্রেসকেও নিশানা করেছিলেন তিনি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার বিরোধীদের কাউন্টার করতে আসরে নামতে হল খোদ প্রধানমন্ত্রীকে। মুচকি হেসে বলছেন বিরোধীরা।

Post Views: 245

Continue Reading

Previous: বৌভাতে কণে লিপস্টিক পরায় পাত্রপক্ষের গোঁসা
Next: বিজেপিকে হারাতে ‘INDIA’ জোট বিরোধীদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.