Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রকেটে যান্ত্রিক গোলযোগ, পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিন

রকেটে যান্ত্রিক গোলযোগ, পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিন

Online Desk মার্চ 13, 2025
sunita-ss.jpg

ওঙ্কার ডেস্ক: ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের রকেটে যান্ত্রিক গোলযোগের কারণে পিছিয়ে গেল মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফেরত আনার দিনক্ষণ। রকেট ফ্যালকন ৯-এ যান্ত্রিক গোলযোগ সারিয়ে কবে তাঁদেরকে পৃথিবীতে ফেরত আনা হবে তা এখনও স্পষ্ট নয়।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার তরফে আগে জানানো হয়েছিল, মহাকাশ থেকে সুনীতাদের ফেরত আনতে ১২ মার্চ মহাকাশে পাড়ি দেবে মহাকাশযান। সেই যানে চেপে মহাকাশে যাবেন চার নভোশ্চর। নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ার তরফে কিরিল পেসকভ মহাকশ স্টেশনে পৌঁছে দায়িত্ব বুঝে নেওয়ার পর সুনীতা এবং বুচ উইলমোর সেখান থেকে পৃথিবীতে ফিরে আসবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু ১০ মাসেরও বেশি সময় ধরে তাঁরা মহাকাশে আটকে রয়েছেন। বিষয়টি নিয়ে মার্কিন মুলুকে রাজনৈতিক আকচা আকচিও হয়েছে। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সুনীতাদের দীর্ঘ দিন ধরে আটকে থাকার জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছিলেন। খুব শীঘ্রই দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। আর এ বিষয়ে তিনি দায়িত্ব দিয়েছিলেন ধনকুবের ইলন মাস্কের উপর। কিন্তু নির্ধারিত সময়ের আগেই মাস্কের সংস্থা স্পেস এক্সের তরফে যান্ত্রিক গোলযোগের কথা জানানো হল। পর্যবেক্ষকদের মতে, এর ফলে সুনীতা এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরা আরও দীর্ঘায়িত হল।

Post Views: 93

Continue Reading

Previous: নতুন অবতারে ফিরছেন আনন্দ, প্রকাশ হল ‘কিলবিল সোসাইটি’র চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক
Next: জি বাংলার বাজিমাত, ফের টিআরপি তালিকা থেকে ছিটকে গেল জলসা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.