Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২৬ এর ভোটের আগে শাহের সঙ্গে একান্ত বৈঠকে শুভেন্দু

২০২৬ এর ভোটের আগে শাহের সঙ্গে একান্ত বৈঠকে শুভেন্দু

Online Desk মার্চ 18, 2025
su.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকে আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপির রণকৌশল কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ন্মিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, ‘আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে তাঁর বাড়িতে ৩০ মিনিট বৈঠকের জন্য সময় দিয়েছিলেন। আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীর পথ চলা নিয়ে আলোচনা করেছি। আমি বিশ্বাস করি তাঁর মূল্যবান পরামর্শ আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমাদের কাজে লাগবে।’

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারী সে বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হয়েছেন। সেই অভিযোগের পাল্টা কোন পথে বিজেপি এগোবে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অতিবাম ছাত্রদের হাতে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই বিষয়েও অমিত শাহ শুভেন্দু অধিকারীর কাছ থেকে খবর নিয়েছেন।

Post Views: 67

Continue Reading

Previous: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রি মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী
Next: বারানণসীতে চলছে ‘দি একেন: বেনারসে বিভীষিকা’র শুটিং

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.