নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : মঙ্গলবার রাত থেকেই উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানানো হয়েছিল ঠিক তেমনি । ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে পাহাড় থেকে সমতল সর্বত্রই। ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক।
উল্লেখ্য আবহাওয়া দপ্তর সূত্রে আগে জানানো হয়েছিল উত্তরবঙ্গে ভারী থেকে মাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছিল শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকার আকাশ। বিকেল হতেই অঝোরে বৃষ্টি শুরু হল শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায়। একদিকে যেমন সময় হলে বৃষ্টি হয়েছে ঠিক তার পাশাপাশি পাহাড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে মঙ্গলবার রাতে।
মঙ্গলবার সার দিন এবং রাত ধরে প্রবল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। ১০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছু জায়গায় ধ্বস নেমেছে। বাংলা সিকিম লাইফ লাইনে এই মুহূর্তে ঝুঁকি নিয়েই চলাচল করছে পণ্যবাহী ট্রাক থেকে ছোট গাড়ি।
