Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেনার হাতে দেওয়ার আগে ভেঙে পড়ল আদানির ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ ড্রোন

সেনার হাতে দেওয়ার আগে ভেঙে পড়ল আদানির ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ ড্রোন

Online Desk জানুয়ারি 15, 2025
adani.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রায়াল চলাকালীন ভেঙে পড়ল আদানির ড্রোন ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’। মঙ্গলবার গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ে ড্রোনটি। ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার আগেই আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস নির্মিত ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ ভেঙে পড়ে। ইজরায়েলি প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল।
সূত্রের খবর, ভেঙে পড়া ড্রোনটি উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে। তবে আদানির সংস্থার তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। উপকূলে নজরদারি চালানোর জন্য এই ড্রোনকে কাজে লাগানো হতে পারে বলে মনে করা হয়েছিল। ১৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ড্রোন নৌসেনার হাতে এলে শত্রুপক্ষের জাহাজে নজরদারি চালাতে সুবিধা হবে বলে মনে করা হয়েছিল। ঝড়-ঝঞ্ঝা সয়ে এই বিশেষ ড্রোন কাজ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। কিন্তু পরীক্ষামূলক উড়ানের সময় এটি ভেঙে পড়ায় এর কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনী মাঝারি উচ্চতায় উড়ানের জন্য শক্তিশালী এই ড্রোন ব্যবহার করছে। গত বছরেই ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’কে বাহিনী নজরদারির জন্য ব্যবহার করা শুরু করেছিল। গত বছর ডিসেম্বরে আরও একটি ড্রোন আনুষ্ঠানিকভাবে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়।

Post Views: 87

Continue Reading

Previous: বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দলেরই এক শীর্ষ নেতা
Next: ভারত – বাংলাদেশে রয়েছে দুই ভাইয়ের নাগরিকত্ব! প্রশাসনের চোখ এড়িয়ে চলছে জাল ভোটার চক্র

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.