Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার গ্রেফতার বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার কর্মী মণীশ আজাদ

রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার গ্রেফতার বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার কর্মী মণীশ আজাদ

Online Desk জানুয়ারি 6, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: এনডিএ জমানায় বিপন্ন সমাজকর্মী এবং মানবাধিকার কর্মীরা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজকর্মী এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ফের গ্রেফতার করা হল মণীশ আজাদ নামে বিশিষ্ট এক মানবাধিকার কর্মীকে। সূত্রের খবর, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মণীশকে গ্রেফতার করা হয়েছে।
মণীশের গ্রেফতারির পরে এলাহাবাদ-ভিত্তিক সামাজিক কর্মী এবং লেখিকা সীমা আজাদ-এর পোস্ট থেকে জানা যায় যে, রবিবার পুলিশ তাঁর ভাই সমাজকর্মী মনীশ আজাদকে পাঁচ বছরের পুরনো একটি মামলায় গ্রেপ্তার করে। যদিও ওই মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে ফের গ্রেফতারের পরে ওই মামলায় ইউএপিএ-সহ কিছু নতুন ধারা যুক্ত হওয়ায় মণীশ আপাতত জামিন পাবেন না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, মানবাধিকার এবং সমাজকর্মী মণীশ আজাদ সাহিত্য, সংস্কৃতির নানা শাখায় আগ্রহী।
সম্প্রতি বস্তারে সাংবাদিক মুকেশ চন্দ্রকারের নৃশংস হত্যাকাণ্ডের খবরে বুদ্ধিজীবী মহল নড়েচড়ে বসেছে। এই পরিস্থিতিতে মণীশকে গ্রেফতার করার পরে নতুন করে আলোড়ন তৈরি হল। প্রসঙ্গত, মুকেশ খোলাখুলিভাবে লিখেছিলেন, কীভাবে সরকারি আধিকারিকরা খনি মাফিয়াদের সঙ্গে যোগসাজশে কাজ করছে। এরপরই মুকেশকে খুন হতে হয়েছে।
সূত্রের খবর, খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে সম্প্রতি মণীশ একটি কবিতা লিখেছিলেন। ওই কবিতায় মণীশ আজাদ উল্লেখ করেছিলেন, ভারত সাংবাদিকদের জন্যে সবচেয়ে বিপজ্জনক জায়গা হয়ে উঠেছে।

Post Views: 291

Continue Reading

Previous: ব্রতচারীর মহা শিবির অনুষ্ঠিত হলো হুগলীতে, যোগ দিয়েছিলেন রাজ্যের কয়েক হাজার শিক্ষার্থী
Next: জল্পনার অবসান,মহামেডানে সই করলেন সন্তোষ জয়ী বাংলা দলের নায়ক রবি হাঁসদা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.