Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ভোটের দাবিতে ফেব্রুয়ারিতেই মাঠে নামছে আওয়ামি, বিএনপি

বাংলাদেশে ভোটের দাবিতে ফেব্রুয়ারিতেই মাঠে নামছে আওয়ামি, বিএনপি

Online Desk জানুয়ারি 29, 2025
untitled design (15)

ওঙ্কার ডেস্ক: জুন-জুলাইতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পথে নামার কথা জানিয়েছিল বাংলাদেশে আওয়ামী লিগ। এবার গলা মেলালো বিএনপিও। খালেদা জিয়ার পার্টি সিদ্ধান্ত নিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদই এই দাবিতে তারা আন্দোলন শুরু করবে। নির্বাচিনের পাশাপাশি এই আন্দোলনের অন্যতম ইস্যু জিনিসপত্রের অত্যধিক মূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতি।

হাসিনা সরকার পতনের পর শাসক গোষ্ঠির সঙ্গে হৃদ্যতা তৈরি হলেও, এবার তারা পথ বদলাচ্ছে। রাজনৈতিক কৌশল হিসেবে তারা মহম্মদ ইউনুস সরকারের বিরোধীতাকেই নিতে চাইছে। আওয়ামী লিগ জানিয়েছে, ১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ৯ দিন তারা এই ইস্যুতে আন্দোলনে নামবে। তাদের সাফ কথা, যে ভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে এবং আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে তাতে এই সরকারকে বেশিদিন রাখা যুক্তি সঙ্গত নয়। বিএনপি এও জানিয়েছে, ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস কাটতে চলল তবুও গণ অভ্যুত্থানের পর পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। যার মধ্যে রয়েছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম এবং আইনশৃঙ্খলাও উদ্বেগজনক। আন্তর্জাতিক পরিস্থিতিও বাংলাদেশের পক্ষে অনুকূল নয় বলে তারা মনে করছে। এই পরিস্থিতিতে আওয়ামী লিগের মতো বিএনপিও চাইছে আন্দোলন করে আগে ইউনুস সরকারের উপর চাপ সৃষ্টি করতে।

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ঘোষণা করেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগে কোনভাবেই নির্বাচন করা সম্ভব নয়। সে দেশের নির্বাচন কমিশনও জানিয়েছে তারা । কিন্তু বিএনপি ও আওয়ামী লিগ মনে করছে এই বিলম্বের কোনো কারণ নেই।

Post Views: 102

Continue Reading

Previous: বেতন না পেয়ে ক্লাবকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ মহামেডান কোচ চেরনশিভের
Next: বিশ্ব বায়ুসেনার তালিকায় চতুর্থ স্থানে ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.