Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশে ৪৫ দিনে চার লক্ষ মুরগির মৃত্যু, বার্ড ফ্লু-র আশঙ্কা?

অন্ধ্রপ্রদেশে ৪৫ দিনে চার লক্ষ মুরগির মৃত্যু, বার্ড ফ্লু-র আশঙ্কা?

Online Desk ফেব্রুয়ারি 5, 2025
hen.jpg

ওঙ্কার ডেস্ক: অজানা কারণে অন্তত ৪ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশে। সংবাদ সংস্থ পিটিআই জানিয়েছে, গত ৪৫ দিনে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এবং সংলগ্ন অঞ্চলে এই মহামারির খবর মিলেছে। ফ্লু নাকি অন্য কোনও কারণ, এখনও তা স্পষ্ট নয়। তবে এর কারণে বাজারে মুরগি মাংসের সংকট দেখা দিতে পারে। বাড়তে পারে মাংসের দামও।
ইতিমধ্যে মৃত মুরগির নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক সরকারি অধিকর্তা। পশুপালন দফতরের ডিরেক্টর দামোদর নাইডু মুরগির মৃত্যু নিয়ে বলেন, কী কারণে মৃত্যু হল এতগুলি মুরগির, তার কারণ জানার জন্য নমুনাগুলি ভোপাল এবং বিজয়ওয়াড়ার ল্যাবে পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নাইডু বলেন, ‘মৃত্যু হচ্ছে, কিন্তু মুরগি খামারগুলি যা দাবি করছেন তেমনটা নয়। ওরাও জৈব নিরাপত্তা ব্যবস্থাকে অবহেলা করছে, যা রোগ বিস্তারের প্রধান কারণ’ বলে মন্তব্য করেন তিনি। মুরগির মৃত্যুর পর দেহগুলি খালে এবং রাস্তায় আবর্জনার স্তুপে ফেলে দেয় মুরগি পালকরা। যার ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়েছে বলে দাবি তাঁর। প্রাথমিক সতর্কতা না মানায় এতগুলি মুরগির মৃত্যু বলে জানিয়েছেন তিনি।
পশুপালন দফতরের কর্তার মতে, সাধারণত এই ঘটনাটি মরসুমি। প্রতি বছরই এমন ঘটে বলে জানান তিনি। তবে এতগুলি মুরগির মৃত্যুর পিছনে তিনি খামারগুলিকেই দায়ী করেছেন। তিনি বলেন, পোল্ট্রি খামারিদের অবহেলার কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
অন্যদিকে মুরগির এমন মৃত্যুতে চিন্তায় মাংসপ্রেমীরা। প্রসঙ্গত গোটা দেশে মুরগির মাংসের বড় অংশের চাহিদা মেটায় অন্ধ্রপ্রদেশ। সেই আবহে এমন মুরগির মৃত্যু মিছিলে মাংসের চাহিদায় টান পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Post Views: 107

Continue Reading

Previous: অমৃতসরে নামল মার্কিন সেনা বিমান, প্রথম দফায় ফেরত ১০৪ জন অবৈধবাসী
Next: নদীয়ায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী চক্রের তিন মূল পান্ডা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.