Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজধানীতে চলছে ভোট গ্রহণ, দিল্লিবাসীকে ভোটে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে চলছে ভোট গ্রহণ, দিল্লিবাসীকে ভোটে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Online Desk ফেব্রুয়ারি 5, 2025
modi-1280-ff.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানীর কুর্সি কার দখলে থাকবে তা নির্ধারণ করতে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বুধবার সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে দিল্লিতে। দিল্লির নির্বাচনের দিকে নজর গোটা দেশের। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিবাসীকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ প্রজন্মের ভোটারদের।

ইতিমধ্যে ভোট দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভোট দিয়েছেন বিদেশমন্ত্রী সস্ত্রীক এস জয়শঙ্করও। মোতিবাগের আনন্দনিকেতনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। অন্যদিকে বুধবার সকালে এক্স হ্যান্ডেলে নয়াদিল্লি আসনের আপ প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘গুন্ডাগিরি হেরে যাবে, দিল্লি জিতবে।’
নির্বাচন কমিশন সূত্রের খবর, দিল্লির বিধানসভা নির্বাচনে মোট ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ৬৯৯ জন। ১.৫৬ কোটি ভোটার রয়েছেন রাজধানীতে। নির্বাচন পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে ২২০ কোম্পানি আধাসামরিক বাহিনী, ৩৫ হাজার ৬২৬ জন দিল্লি পুলিশ এবং ১৯,০০০ হোমগার্ড। দিল্লির প্রায় ৩০০০ ভোটকেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বেশকিছু বুথে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।

Post Views: 190

Continue Reading

Previous: বুধবার নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন, প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রীকে নিয়ে সংশয়
Next: ২০৫ জন অবৈধ অভিবাসীকে নিয়ে বুধবার বিকেলে অমৃতসরে নামবে মার্কিন বিমান

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.