Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবৈধ অভিবাসীদের পায়ে শেকল পরিয়ে কেন আনা হল? সংসদে বিক্ষোভ বিরোধীদের

অবৈধ অভিবাসীদের পায়ে শেকল পরিয়ে কেন আনা হল? সংসদে বিক্ষোভ বিরোধীদের

Online Desk ফেব্রুয়ারি 6, 2025
parliament-migrants.jpg

ওঙ্কার ডেস্ক: অবৈধ অভিবাসীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ পায়ে শেকল ও হাতে হাতকড়া পরিয়ে ভারতে এনেছে বলে অভিযোগ। আর তা নিয়ে বৃহস্পতিবার উত্তাল হল সংসদ। বিরোধী সাংসদরা বিষয়টি নিয়ে সংসদের বাজেট অধিবেশনে আলোচনার দাবি জানান। কিন্তু তা না হওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
বৃহস্পতিবার সংসদে বিক্ষোভের জেরে লোকসভা এবং রাজ্যসভায় বাজেট অধিবেশন সাময়িকভাবে মুলতুবি হয়ে যায়। লোকসভায় বেলা সাড়ে ৩টে পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। অশান্তির জেরে ১২টা পর্যন্ত মুলতুবি করা হয় রাজ্যসভার অধিবেশনও। এদিন দুপুর ২টোর সময় আমেরিকা থেকে অবৈধবাসী ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে সরকারের বক্তব্য জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন, ‘অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নতুন নয়… এটি বহু বছর ধরে চলে আসছে। এই নীতি শুধুমাত্র একটি দেশের জন্য প্রযোজ্য নয়। আমাদের লক্ষ্য দেওয়া উচিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দিকে।’ তাঁর আরও সংযোজন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে নির্বাসিতদের সঙ্গে দুর্ব্যবহার না করা হয়।’
উল্লেখ্য গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন সমস্ত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন। সেই মতো পদক্ষেপ শুরু করে মার্কিন প্রশাসন। তারই অংশ হিসেবে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রের সি ১৭ সামরিক বিমানে করে বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে নিয়ে আসা হয়। তাঁদেরকে পায়ে শেকল ও হাতে হাতকড়া পরিয়ে আনা হয় বলে অভিযোগ ওঠে। দেশে ফেরত আনা অবৈধ অভিবাসীদের অনেকে গুজরাত এবং পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Post Views: 81

Continue Reading

Previous: ইংল্যান্ড সিরিজেই প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নতুন জার্সির
Next: স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব: চন্দ্রিমা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.