Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মিথ্যার শাসনের অবসান হয়েছে’: দিল্লি জয় নিয়ে মন্তব্য অমিত শাহের

‘মিথ্যার শাসনের অবসান হয়েছে’: দিল্লি জয় নিয়ে মন্তব্য অমিত শাহের

Online Desk ফেব্রুয়ারি 8, 2025
amit-shah111.jpg

ওঙ্কার ডেস্ক: বড় ব্যবধানে দিল্লিতে জয়ী হতে চলেছে বিজেপি। শনিবার ফল প্রকাশের দিন বেশ কয়েক রাউন্ড গণনার পর দেখা যায় ৭০টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয়ী হতে চলেছে গেরুয়া শিবির। আর এমন বড় জয়ের গন্ধ পেতেই আম আদমি পার্টিকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লেখেন, ‘মিথ্যার শাসনের অবসান হয়েছে।’
নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘দিল্লির হৃদয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লির জনগণ মিথ্যা, প্রতারণা এবং দুর্নীতির ‘শীষমহল’ ধ্বংস করে দিল্লিকে ‘আপদা’ মুক্ত করতে কাজ করেছেন। দিল্লি প্রতিশ্রুতি ভঙ্গকারীদের এমন একটি শিক্ষা দিয়েছে সারা দেশের জনসাধারণের কাছে যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করবে।’ তিনি আরও লেখেন, দিল্লিতে মিথ্যার শাসনের অবসান হয়েছে। আপ-এর পরাজয়কে ‘অহংকার ও নৈরাজ্যের’ পরাজয় বলে মন্তব্য করেছেন শাহ।
দিল্লিবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, শাহ আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, বিজেপি সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে। শুধু তাই নয় বিজেপির জমানায় দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করে তোলা হবে বলে প্রতিশ্রুতি দেন শাহ। এই জয়কে ‘মোদীর গ্যারান্টি’র জয় বলে মন্তব্য করেন তিনি। এই বিশাল জয়ের জন্য বিজেপি কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন শাহ। দিল্লিকে আদর্শ রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Post Views: 87

Continue Reading

Previous: রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, অবশেষে ছাড়া পেলেন শাওন ও সোহানা সাবা
Next: ‘উন্নয়ন ও সুশাসন জিতেছে’, দিল্লি জয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.