Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সপ্তাহের প্রথম দিনে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

সপ্তাহের প্রথম দিনে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

Online Desk ফেব্রুয়ারি 17, 2025
untitled design (12)

ওঙ্কার ডেস্কঃ সপ্তাহের প্রথম দিনেই জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। প্রথম ভূমিকম্প দেশের রাজধানী দিল্লিতে ও তার কিছুক্ষণের মধ্যেই কেঁপে উঠল বিহারের সিওয়ান প্রদেশ।

ভোর ৫টা ৩৬ মিনিট নাগাদ আচমকা কেঁপে ওঠে রাজধানীর মাটি। কম্পনের তীব্রতা বুঝে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন দিল্লির মানুষ।তবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাত্র ৪।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়া। সেখানে দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের জমির ঠিক নীচে ভূমিকম্প হয়েছে। মাটি থেকে তার গভীরতা খুব বেশি নয়, মাত্র পাঁচ কিলোমিটার। ভূমি থেকে কম্পনের উৎসস্থলের গভীরতা খুব বেশি নয় বলেই তীব্রতা বেশি মাত্রায় অনুভূত হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

দিল্লির পর ভূমিকম্পে কেঁপে ওঠে বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ২ মিনিটে কম্পনটি হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার সকালে ভূমিকম্পের পর সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন। ভূমিকম্পের আফ্‌টারশক হতে পারে, তার জন্য সতর্ক থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’’

Post Views: 115

Continue Reading

Previous: যৌন হেনস্থার জেরে আত্মঘাতী ছাত্রী, অভিযুক্ত শিক্ষক সাধুবেশে মহাকুম্ভে
Next: মিনি ডার্বি জিতে প্রথম ছয়ের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.