Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নির্বাচনী প্রচারে এআই-এর অপব্যবহার রুখতে সতর্ক করল নির্বাচন কমিশন

নির্বাচনী প্রচারে এআই-এর অপব্যবহার রুখতে সতর্ক করল নির্বাচন কমিশন

Online Desk জানুয়ারি 16, 2025
eci-on-ai.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলি পরস্পরের বিরুদ্ধে সমালোচনার ফুলঝুরি ছোটায়। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ। কখনও কখনও রাজনৈতিক প্রচার চালাতে গিয়ে আপাত সত্য কিংবা ভুয়ো খবর ছড়ায় রাজনৈতিক দলগুলির আইটি সেল। এজন্যে বহুক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হচ্ছে। এবার দিল্লি বিধানসভা ভোটের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই-এর অপব্যবহার রুখতে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করল ভারতের নির্বাচন কমিশন।
সূত্রের খবর, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে এসম্পর্কে নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে ‘দায়িত্বশীলতা’ এবং ‘স্বচ্ছতা’ বজায় রাখতে হবে। এআই-এর সাহায্য নিয়ে নির্বাচনী প্রচারের ভিডিও তৈরি করা হলে সেক্ষেত্রে জানাতে হবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ঘোষণা মৌখিকভাবে এবং লিখিতভাবে করতে হবে বলে নির্দেশ নির্বাচন কমিশনের।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেন। নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলি মুড়িমুড়কির মতো যেভাবে এআই ব্যবহার করছে, সেসম্পর্কে উদ্বেগপ্রকাশ করেন তিনি। এধরনের ভিডিও বানানোকে অপরাধ হিসেবেও অভিহিত করেছেন রাজীব কুমার।

Post Views: 82

Continue Reading

Previous: সফল ইসরোর স্পাডেক্স মিশন, মহাকাশ বিজ্ঞানীদের অভিননন্দন জানালেন মোদী
Next: উত্তরবঙ্গে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের বার্ষিক অধিবেশন ,বাংলাদেশের যোগদান নিয়ে ধোঁয়াশা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.