Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিগামী মার্কিন বিমানে বোমাতঙ্ক, যুদ্ধবিমানের ঘেরাটোপে ইতালিতে জরুরি অবতরণ

দিল্লিগামী মার্কিন বিমানে বোমাতঙ্ক, যুদ্ধবিমানের ঘেরাটোপে ইতালিতে জরুরি অবতরণ

Online Desk ফেব্রুয়ারি 24, 2025
jet.jpg

ওঙ্কার ডেস্ক: মাঝ আকাশে দিল্লিগামী মার্কিন বিমানে ছড়াল বোমাতঙ্ক। যার ফলে দুটি যুদ্ধবিমানের ঘেরাটোপে সেটিকে নামানো হল ইতালির রোমে। নিউইয়র্ক থেকে দিল্লিতে আসছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার নামের বিমানটি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার নিউইয়র্ক বিমানবন্দর থেকে ১৯৯ জন যাত্রীকে নিয়ে দিল্লির উদ্দেশে উড়েছিল বিমানটি। কিন্তু আকাশে ওড়ার পর খবর আসে বিমানটিতে বোমা রাখা রয়েছে। এই ঘটনার খবর চাউর হতে শোরগোল পড়ে যায় বিমানের মধ্যে যাত্রী ও ক্রুদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। বিমানটি যখন কৃষ্ণসাগরের উপর দিয়ে উড়ছে তখন সেখানে বোমা রাখার খবর ছড়ায়। আচমকা দিক বদলের সিদ্ধান্ত নেন চালক। বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয় ইতালির রোমের দিকে। ইতালীয় বায়ুসীমায় প্রবেশ করার পর ইতালির দুটি যুদ্ধবিমান যাত্রীবাহী বিমানটিকে এস্কর্ট করে নিয়ে যায়। ইতিমধ্যে সেই সময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতেই যাত্রীবাহী বিমানটি জরুরি অবতরণ করে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে অবতরণের পর সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে বাইরে নিয়ে আসা হয়। এরপর নিরাপত্তাকর্মীরা বিমানের মধ্যে বোমা খুঁজতে তল্লাশি চালান। যদিও কোনও বিস্ফোরক বা বোমা পাওয়া গিয়েছে কি না সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Post Views: 105

Continue Reading

Previous: ইভটিজারদের দৌঁরাত্মে বাঁচতে গিয়ে পথদুর্ঘটনা, মৃত্যু এক তরুণীর, গুরুতর আহত ২
Next: ‘কে কী বলল মাথা ঘামাই না’, পাকিস্তানের বিরুদ্ধে দলকে জিতিয়ে বললেন কিং কোহলি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.