Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকুম্ভে ৬২ কোটি পুণ্যার্থী ! যোগী বললেন, শতাব্দীর বিরলতম ঘটনা

মহাকুম্ভে ৬২ কোটি পুণ্যার্থী ! যোগী বললেন, শতাব্দীর বিরলতম ঘটনা

Online Desk ফেব্রুয়ারি 23, 2025
untitled design (21)

ওঙ্কার ডেস্ক : এখনও পর্যন্ত ৬২ কোটি পুণ্যার্থী এসেছেন মহাকুম্ভে। ঘটনা যাই হোক না কেন আত্মতুষ্টিতে উল্লসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজে এই বিপুল সংখ্যক সমাগম দেখে তিনি বলেছেন, গত একশো বছরের ইতিহাসে ভারতের অন্য কোথাও এত সংখ্যক মানুষের সমাগম আর হয়নি।

৫০ দিনের মহাকুম্ভ শেষ হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। এরমধ্যে রবিবার মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন, এ বারের কুম্ভে প্রায় ৬২ কোটি মানুষ প্রয়াগরাজের সঙ্গমস্থলে এসেছেন, যা শতাব্দীর বিরলতম ঘটনাগুলির মধ্যে একটি। এদিন আগ্রায় একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানেই তিনি তাঁর খুশির কথা জানান। যোগীর বলেছেন,‘‘এত কম সময়ের মধ্যে কোনও পুণ্য উৎসবে এত বিপুল সংখ্যক মানুষের সমাগম, তা সে আধ্যাত্মিক হোক কিংবা পর্যটনের উদ্দেশ্যেই হোক, শতাব্দীর বিরল ঘটনাগুলির মধ্যে অন্যতম।’’

গোড়া থেকেই এ বারের মহাকুম্ভের যাবতীয় কৃতিত্ব প্রায় একাই নেওয়ার চেষ্টা করে গেছেন যোগী। নিজেকে মহাকুম্ভের ‘মুখ’ করে তুলতেও কম কসুর করেননি তিনি। এমনকি, ২০২৯ সালে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে সামনের সারিতে থাকা সুনিশ্চিত করতে কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে কুম্ভের ধারেকাছেও ঘেঁষতে দেননি। তাই গত মাসখানেক ধরে ঘুরেফিরে ‘মহাকুম্ভ’কেই হাতিয়ার করেছেন যোগী আদিত্যনাথের। আগেই যোগী জানিয়েছিলেন, ২০১৯ সালে অর্ধকুম্ভ সে রাজ্যের অর্থনীতিতে বড় ছাপ রেখেছিল। সে বার প্রায় ২৪ কোটি মানুষ ভিড় করেছিলেন প্রয়াগরাজে। সরকারের আয় হয়েছিল এক লক্ষ কোটি টাকারও বেশি। তাই মুখ্যমন্ত্রীর আশা, এ বারের মেলা থেকে রাজ্যের আয়ের পরিমাণ অনেক বাড়বে।

Post Views: 124

Continue Reading

Previous: মার্কিনি পণ্যের উপর করের মাত্রা নিয়ে ভারতকে কটাক্ষ আমেরিকার, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
Next: জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করেই শান্ত হয়নি বালি মাফিয়ারা, পাল্টা অভিযোগ দায়ের থানায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.