Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘উন্নয়ন ও সুশাসন জিতেছে’, দিল্লি জয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

‘উন্নয়ন ও সুশাসন জিতেছে’, দিল্লি জয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

Online Desk ফেব্রুয়ারি 8, 2025
modi-1280-ff.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির জয় নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিধানসভার নির্বাচনে বিজেপির জয়কে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে শনিবার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘উন্নয়ন এবং সুশাসনের জয় হয়েছে।’

তিনি লিখেছেন, ‘বিজেপিকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য আমার সমস্ত ভাই ও বোনকে আমার স্যালুট এবং অভিনন্দন… আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ…’ তিনি বলেন, ‘আমরা গ্যারান্টি দিচ্ছি দিল্লির সর্বাঙ্গীন উন্নয়ন সুনিশ্চিত করতে এবং দিল্লিবাসীর জীবনকে আরও উন্নত করতে কোনও চেষ্টা ছাড়ব না… উন্নত ভারত গঠনে দিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বিশাল জয়ের পর বিজেপি কর্মী সমর্থকদের প্রতি মোদী লিখেছেন, ‘আমি বিজেপির সমস্ত কর্মীর জন্য খুব গর্বিত, যারা এই বিশাল জয়ের জন্য দিনরাত কাজ করেছেন। এখন আমরা দিল্লির জনগণের সেবা করার জন্য নিজেদের আরও উৎসর্গ করব।’

দীর্ঘ দু দশকের বেশি সময় পর রাজধানী দিল্লিতে আম আদমি পার্টিকে পরাজিত করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে। দুপুর আড়াইটার মধ্যে ৮৫ শতাংশের বেশি ভোট গণনা হয়ে যাওয়ায় দিল্লির ফলাফলের বিষয়ে আভাস পাওয়া যায়। গেরুয়া শিবির ৪৮টি আসনে এবং আপ ২২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস এই নির্বাচনে খাতা খুলতে পারেনি দিল্লিতে।

Post Views: 81

Continue Reading

Previous: ‘মিথ্যার শাসনের অবসান হয়েছে’: দিল্লি জয় নিয়ে মন্তব্য অমিত শাহের
Next: ‘ভ্যালেন্টাইনস ডে নয়, ১৪ তারিখ ‘ছাবা’ দিবস কলকাতায় ছবির প্রচারে এসে বললেন ভিকি…

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.