Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজীবের জায়গায় নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ

রাজীবের জায়গায় নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ

Online Desk ফেব্রুয়ারি 18, 2025
untitled design (17)

ওঙ্কার ডেস্ক: শুক্রবার অবসর নেবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর উত্তরসূরি বাছতে সোমবার বৈঠকে বসেন নির্বাচন কমিটির তিন সদস্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাতে কেন্দ্রের তরফে জানানো হয়, মুখ্য নির্বাচন কমিশনার পদে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে যে দু’জন নির্বাচন কমিশনার দায়িত্বে রয়েছেন, তাঁদের অন্যতম জ্ঞানেশ। সুত্রের খবর প্রাক্তন ওই স্বরাষ্ট্রকর্তা অমিত শাহ ঘনিষ্ঠ। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। জ্ঞানেশের ছেড়ে যাওয়া পদে নিযুক্ত হয়েছেন বিবেক জোশী।

অন্য দিকে এদিনের বৈঠকে নির্বাচন কমিশনারের নয়া নিয়োগ পদ্ধতি নিয়ে আপত্তি জানান রাহুল গান্ধী। রাহুল বলেন, ‘‘বাছাই কমিটির সিদ্ধান্ত সর্বদাই একতরফা হবে।’’ অতীতে কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ছাড়া তৃতীয় সদস্য হিসাবে থাকতেন দেশের প্রধান বিচারপতি। কিন্তু সরকার সেই নিয়ম বদলে প্রধান বিচারপতির পরিবর্তে তৃতীয় ব্যক্তি হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও করেছে বিরোধীরা যার শুনানি রয়েছে ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে।

Post Views: 110

Continue Reading

Previous: ট্রাম্পের প্রস্তাবে পুতিনের সায়, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা
Next: টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে উল্টে গেলো বিমান, আহত অন্তত ১৮ যাত্রী  

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.