Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিদেশি গুপ্তচরদের কাছে নৌঘাঁটির ছবি পাচার, দুই কর্মীকে গ্রেফতার করল এনআইএ

বিদেশি গুপ্তচরদের কাছে নৌঘাঁটির ছবি পাচার, দুই কর্মীকে গ্রেফতার করল এনআইএ

Online Desk ফেব্রুয়ারি 18, 2025
nia.jpg

ওঙ্কার ডেস্ক: বিদেশি গুপ্তচরদের হয়ে কাজ করছিল কদম্বা নৌঘাঁটির দুই অস্থায়ী কর্মী। গোপনে গুপ্তচরদের কাছে নৌঘাঁটির ছবি তুলে পাঠাত তারা। সেই অভিযোগে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মঙ্গলবার দুজনকে গ্রেফতার করল। দুজনকেই নিজেদের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা।
এনআইএ সূত্রের খবর, ধৃত দুই জনের নাম ভেতন ট্যান্ডেল এবং অক্ষয় নায়েক। দুজনেই অস্থায়ী কর্মী হিসেবে নৌঘাঁটিতে কাজ করত। ভেতন কারওয়ার তালুকের মুদাগা এলাকার বাসিন্দা এবং অক্ষয় আঙ্কোলার বাসিন্দা।
এদিন ভোরে এনআইএ তদন্তকারীদের দুটি দল মুদাগা এবং আঙ্কোলায় একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। ২০২৩ সালে পাকিস্তানের বিদেশি গুপ্তচরদের কাছে নৌঘাঁটির ছবি পাঠানোর ঘটনায় এনআইএ-এর হায়দ্রাবাদ ইউনিট আগে নৌঘাঁটির কিছু আধিকারিক ও কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিল। তদন্ত শুরু করার পর দুই অস্থায়ী কর্মীর যোগ থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গত বছর ৮ আগস্ট জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছিল। যাদের মধ্যে এই অভিযুক্তরা ছিল। সেই সময় একটি নোটিশ দেওয়া হয়েছিল এনআইএ এর তরফে। ছয় সদস্যের একটি দল সোমবার পুনরায় তথ্য সংগ্রহ করে কারওয়ার টাউন থানা থেকে। আপাতত ভেতন এবং অক্ষয়কে কারওয়ার এবং অঙ্কোলা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, গুপ্তচররা নিজেদেরকে মহিলা পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় যুবকদের সঙ্গে যোগাযোগ করেছিল। এভাবেই সম্পর্ক পাতিয়ে নৌঘাঁটির ছবি সংগ্রহ করে অভিযুক্তদের কাছ থেকে। শুধু তাই নয়, বিনিময়ে অভিযুক্তদের টাকা দিয়েছিল তারা।

Post Views: 100

Continue Reading

Previous: টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে উল্টে গেলো বিমান, আহত অন্তত ১৮ যাত্রী  
Next: শর্ত সাপেক্ষ অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু, নজরদারি করবে সিবিআই

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.