Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপর্যাপ্ত ব্যবস্থা হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী’, মহাকুম্ভ শেষে লিখলেন প্রধানমন্ত্রী

‘অপর্যাপ্ত ব্যবস্থা হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী’, মহাকুম্ভ শেষে লিখলেন প্রধানমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 27, 2025
modi-1280-1.jpg

ওঙ্কার ডেস্ক: টানা ৪৫ দিন ধরে চলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা শেষ হয়েছে বুধবার। মহাকুম্ভ শেষে নিজের মনের কথা লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লেখায় মেলার ব্যবস্থাপনা নিয়ে ক্ষমা চেয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। প্রসঙ্গত, এ বারের মহাকুম্ভে বেশকিছু বিপর্যয়ের ঘটনা ঘটেছে, ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের সময় হুড়োহুড়ির জেরে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই ঘটনা দাগ কেটে গিয়েছে প্রধানমন্ত্রীর মনে।
প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমস্থলে চলতি বছরে পুণ্যস্নান করেছেন ৬৬ কোটিরও বেশি মানুষ। ব্লগে হিন্দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘আমি জানি এত বিশাল অনুষ্ঠান আয়োজন করা সহজ ছিল না। আমি মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর কাছে প্রার্থনা করি যে আমরা যদি আমাদের উপাসনায় ব্যর্থ হয়ে থাকি, তাহলে দয়া করে আমাদের ক্ষমা করুন। যদি আমরা ভক্তদের সেবা করতে ব্যর্থ হয়ে থাকি, যারা আমার কাছে ঈশ্বর, তাহলে আমি তাদের কাছেও ক্ষমা চাই।’
তিনি আরও লিখেছেন, ‘গত ৪৫ দিন ধরে, প্রতিদিন, আমি দেখেছি কী ভাবে দেশের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ মানুষ সঙ্গমের তীরে ছুটে এসেছেন। সঙ্গমে স্নানের অনুভূতির ঢেউ ক্রমশ বেড়েই চলেছে। প্রতিটি ভক্ত পুণ্যস্নানের মেজাজে ছিলেন।’ প্রসঙ্গত, চলতি বছরে ৫ ফেব্রুয়ারি মহাকুম্ভে পুণ্যস্নানে অংশ নিয়েছিলেন মোদী নিজেও। বিমানে প্রয়াগরাজে পৌঁছে বোটে চেপে ত্রিবেণী সঙ্গমে পৌঁছন তিনি। সেই পুণ্যস্নানে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Post Views: 88

Continue Reading

Previous: ত্রিবেণি সঙ্গমে ক্যাটরিনার ভাইরাল ভিডিয়ো! কুম্ভে গিয়ে বিপাকে পড়েছিলেন ক্যাট?
Next: আফগানদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ব্রিটিশদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.