Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যোগ্য-অযোগ্য বাছাই অসম্ভব’ চাকরি বাতিল মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

যোগ্য-অযোগ্য বাছাই অসম্ভব’ চাকরি বাতিল মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

Online Desk ফেব্রুয়ারি 10, 2025
untitled design (5)

ওঙ্কার ডেস্ক: সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের একটি খোঁচায় চাকরি যায় ২৫,৭৫৩ জনের। ওই নির্দেশের উপর বর্তমানে স্থগিতাদেশ রয়েছে সুপ্রিম কোর্টের। সোমবার এই মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। বিচারপতির মন্তব্য, আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আদালত কী করতে পারে, প্রশ্ন প্রধান বিচারপতির।

পাশাপাশি এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি সিবিআইয়ের‌। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খন্নার এজলাসে এ কথা জানান সিবিআইয়ের আইনজীবী। সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তখন সিবিআইয়ের  আইনজীবী বলেন, “নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাই কোর্টের রায় যথার্থ। ওই রায়ই বহাল রাখা হোক।”সিবিআইয়ের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি মন্তব্য করেন, আসল ওএমআর শিট নেই। সে ক্ষেত্রে কোন ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে। কত জন যোগ্য  অযোগ্যকে বাছাই করা হয়েছে, এসএসসির কাছে জানতে চান প্রধান বিচারপতি।

কিন্তু ওএমআর শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন, “সমস্যা তো এখানেই। আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য।আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সোমবার সুপ্রিম কোর্টে  জানান, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। মূল মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদৌস শামিমও জানান, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দু’টি কাউন্সেলিং এবং নবম-দশম শ্রেণির জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে। এর পরের কাউন্সেলিংগুলির সময়ে পদ্ধতি মানা হয়নি।এই পরিস্থতিতে শুনানি পর্ব শেষ হলেও এখনও পর্যন্ত রায় দান স্থগিত রয়েছে।

Post Views: 73

Continue Reading

Previous: ক্যানসারে আক্রান্ত মেয়ে, ছুটি চাইতেই বরখাস্তের চিঠি মাকে
Next: যুবভারতীতে হতে চলেছে হকির অ্যাস্টোটার্ফ, কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক হকি কলকাতায়   

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.