Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের পিছনে কী কারণ? রিপোর্ট দিল আরপিএফ

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের পিছনে কী কারণ? রিপোর্ট দিল আরপিএফ

Online Desk ফেব্রুয়ারি 18, 2025
rpf.jpg

ওঙ্কার ডেস্ক: নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে? সেই বিষয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিল আরপিএফ।

সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, নয়াদিল্লি স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজমুখী কুম্ভ স্পেশ্যাল ট্রেন আসছে বলে শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে ঘোষণা করা হয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার বলা হয় ট্রেনটি ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ওই সময়েই ১৪ ও ১৫ নম্বরে ট্রেন দাঁড়িয়েছিল। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মগধ এক্সপ্রেস। আর ১৫ নম্বরে উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। কিন্তু প্রয়াগরাজ এক্সপ্রেস ধরার জন্য অসংখ্য মানুষ সেই সময় দাঁড়িয়েছিলেন ১৪ নম্বর প্ল্যাটফর্মে।

এদিকে কুম্ভ স্পেশ্যাল ট্রেন আসছে এই ঘোষণা শোনার পর থেকেই ১২-১৩ এবং ১৪-১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা হুড়োহুড়ি করে ওভারব্রিজে ওঠার চেষ্টা করেন। সেই সময়ে দু’টি ওভারব্রিজ দিয়ে নামছিলেন দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির যাত্রীরা। প্রচণ্ড ভিড়ের চাপে ওভারব্রিজের উপর বিশৃঞখলা তৈরি হয়। পড়ে যান অনেকে। পড়ে যাওয়া যাত্রীদেরকে মাড়িয়ে চলে যান সেই সময় বহু যাত্রী যার ফলে মৃত্যুর ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগে রেলের তরফে দাবি করা হয়েছিল, পদপিষ্টের ঘটনার পিছনে কোনও ভুল ঘোষণা ছিল না। কিন্তু রেলওয়ে পুলিশের দেওয়া রিপোর্টে দাবি, ভুল ঘোষণার জেরে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

Post Views: 96

Continue Reading

Previous: কোচবিহারের ভারত – বাংলাদেশ সীমান্তে শুরু হচ্ছে হুজুর সাহেবের মেলা, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ এলাকা
Next: ইলন মাস্কের টেসলা কি ভারতে আসছে? মোদীর সঙ্গে বৈঠকের পর ছড়াচ্ছে জল্পনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.