Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে ৮ শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

তেলেঙ্গানায় নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে ৮ শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
tunnel

ওঙ্কার ডেস্ক: নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমে বড়সড় বিপর্যয় ঘটেছে তেলেঙ্গানায়। শনিবার এই ঘটনায় অন্তত আট শ্রমিকের ভিতরে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।

শনিবার সকালে তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম বাঁধের কাছে নির্মীয়মাণ সুড়ঙ্গটি ভেঙে পড়ে। শ্রীশৈলম বাঁধের পিছনের সুড়ঙ্গের একটি অংশে ফাটল মেরামত করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় ধস নামে। কর্মরত শ্রমিকদের মধ্যে অনেকেই বিপদ এড়াতে সক্ষম হলেও আটকে পড়েছেন অন্তত আট জন। তাঁদেরকে নিরাপদে বের করে আনার জন্য উদ্ধার কাজ শুরু হয়েছে। সুড়ঙ্গটি ১০ মিটারেরও বেশি ধসে পড়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। সরকারি একটি বিবৃতিতে বলা হয়েছে, সুড়ঙ্গটির ১৪ কিলোমিটার পয়েন্টের কাছে তিন মিটার জায়গা জুড়ে একটি দেওয়ালের ছাদ ভেঙে পড়ে।

জেলাশাসক বি সন্তোষ বিষয়টি নিয়ে বলেছেন, আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ঘটনাস্থলে যাওয়ার জন্য জেলাশাসক, পুলিশ সুপার, দমকল আধিকারিক এবং সেচ দফতরের কর্তাদের নির্দেশ দিয়েছেন।

Post Views: 103

Continue Reading

Previous: সন্তানসম পোষ্যের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়লেন লেখিকা তসলিমা নারসিন
Next: ‘স্টেডফাস্ট ডার্ট, ২০২৫’, কীসের ইঙ্গিত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.