Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওয়াকফ বিলের খসড়ায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

ওয়াকফ বিলের খসড়ায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Online Desk ফেব্রুয়ারি 27, 2025
waqf-board.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)তে পাশ হয়ে গিয়েছিল ওয়াকফ বিলের খসড়া। সেই খসড়ায় ১৪টি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভাও সেই সংশোধনীতে অনুমোদন দিল।

গত জানুয়ারি মাসে ওয়াকফ বিলের খসড়ায় ৪৪টি সংশোধনীর প্রস্তাব দিয়েছিল বিরোধীরা। কিন্তু যৌথ কমিটি বিরোধীদের তরফে আনা কোনও সংশোধনী প্রস্তাব গ্রহণ করেনি। তবে বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদেরা যে সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছিলেন, তার মধ্যে থেকে ১৪টি গ্রহণ করা হয়। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটিতে সামগ্রিকভাবে ৬৬টি প্রস্তাব করা হয়েছিল – যার ২৩টি আনেন ক্ষমতাসীন বিজেপির সাংসদরা এবং ৪৪টি বিরোধী সাংসদরা৷ বিজেপি সাংসদদের আনা ২৩টি প্রস্তাবের মধ্যে ১৪টি গৃহীত হলেও বিরোধীদের আনা প্রত্যেকটা প্রস্তাব নাকচ করে দেওয়া হয়।

১৪টি সংশোধনী-সহ বিলটি সংসদে পেশ করার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে যৌথ সংসদীয় কমিটি। ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটির সেই রিপোর্ট সংসদে প্রকাশ করেছে মোদী সরকার। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র মেলায় খসড়াটি বিল আকারে সংসদে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ১০ মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে খসড়াটি বিল আকারে পেশ হতে পারে।

Post Views: 85

Continue Reading

Previous: পুণে ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে ধরতে পারলেই লাখ টাকা !
Next: হাসপাতালে ভর্তি বাবা! খবর পেয়েই কলকাতায় ফিরলেন নিলাঞ্জনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.