Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জেনেভা সম্মেলনঃ চিকিৎসা পরিষেবায় ঘাটতি পূরণে উদ্যোগী পিএমআই

জেনেভা সম্মেলনঃ চিকিৎসা পরিষেবায় ঘাটতি পূরণে উদ্যোগী পিএমআই

Online Desk মে 12, 2025
Saheli.jpg

ওঙ্কার ডেস্ক: জেনেভায় ভারতের স্থায়ী মিশনে (পিএমআই) চলতি বছরে ৯ মে, গ্রুপ অফ ফ্রেন্ডস অফ ট্র্যাডিশনাল মেডিসিন-এর ষষ্ঠ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবায় প্রচলিত ওষুধের ভূমিকা আরও জোরদার করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় আন্তর্জাতিক ঔষধী বিষয়ক শীর্ষ সম্মেলন আগামী ২ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ভারতে অনুষ্ঠিত হবে।
আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের ঘোষণা করেন। তিনি সমগ্র বিশ্বে প্রচলিত চিকিৎসার প্রচারে ভারতের নেতৃত্ব জোরদার করার কথা বলেন। আয়ুষ মন্ত্রকের সচিব সুস্বাস্থ্য ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যপূরণে ওষুধের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা নিয়েও জানান। তিনি জাতীয় আয়ুষ মিশন, আয়ুষ আরোগ্য মন্দিরের সমন্বিত মডেল, চিকিৎসার জন্য বিমা এবং ডিবিটি, ডিএসটি, আইসিএমআর এবং সিএসআইআর-এর মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গে গবেষণার জন্য আয়ুষ মন্ত্রকের উদ্যোগের কথা বলেন। ভাষণে আয়ুষ মন্ত্রকের সচিব প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা, জিনোমিক্স এবং জৈব তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে ভারতের দৃষ্টিভঙ্গীর ওপর আলোকপাত করেন। তিনি বৃহত্তর সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং গবেষণা ক্ষেত্রে অংশীদারিত্বকে সাধুবাদ জানান।
জেনেভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন এই বৈঠক আয়োজন করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা এবং জাতীয় স্তরে বিভিন্ন নীতির সঙ্গে মিল রেখে প্রচলিত স্বাস্থ্য পরিষেবা প্রদানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

Continue Reading

Previous: সামনে এল প্রোমো, ফের বাহামণির রুপেই দর্শককে বিনোদন দিতে ছোট পর্দায় রণিতা দাস
Next: এস-৪০০ ‘সুদর্শন চক্র’ মোতায়েনে পাকিস্তানি হামলা প্রতিহত, কলকাতায় কেকে সম্মান ভারতীয় সেনাকে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.