Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুণেতে সহকর্মীকে খুনে পুলিশকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

পুণেতে সহকর্মীকে খুনে পুলিশকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

Online Desk জানুয়ারি 10, 2025
punes.jpg

ওঙ্কার ডেস্ক: পুণেতে সহকর্মীকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় পুলিশকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মহারাষ্ট্র পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে, খুনের সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে, যা দেখে নেটিজেনরা প্রশ্ন তুলছেন উপস্থিত মানুষের ভূমিকা নিয়ে।

প্রসঙ্গত, বাবার অসুস্থতার কথা বলে মিথ্যা অজুহাতে সহকর্মীর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন শুভদা কোদারে নামের এক তরুণী। কিন্তু সেই টাকা পরিশোধ না করায় তাঁকে ছুরিকাঘাত করে খুন করে তাঁরই সহকর্মী কৃষ্ণ কানোজা। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম কৃষ্ণ কানোজা। ইরাওয়াদায় একটি বিপিও সংস্থায় অ্যাকাউন্টেন্টের কাজ করেন তিনি। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক জানান, ২৮ বছর বয়সী শুভদা কোদারে বিভিন্ন সময় তাঁর বাবার অসুস্থতার অজুহাত দিয়ে তাঁর চিকিৎসার জন্য টাকা নিয়েছেন। কিন্তু যখন টাকা ফেরত চাওয়া হয়, বাবার অসুস্থতার অজুহাত দিয়ে তখন তা ফেরত দিতে অস্বীকার করেন শুভদা। বারংবার টাকা চেয়েও যখন ফেরত পাচ্ছিলেন না কৃষ্ণ তখন সত্যতা যাচাই করতে তাঁর এলাকায় গিয়ে খোঁজখবর নেন। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন, শুভদার বাবা সুস্থ এবং কোনও শারীরিক অসুস্থতায় ভুগছেন না।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ শুভদাকে অফিসের পার্কিং লটে ডেকে পাঠায় কৃষ্ণ। সেখানে শুভদার কাছে টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। এরপর আচমকা কৃষ্ণ তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। অভিযোগ, সেইসময় পার্কিং লটে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন। তরুণীকে কাতরাতে দেখেও কেউ এগিয়ে আসেননি। কেউ আবার মর্মান্তিক ঘটনার ভিডিও করতে ব্যস্ত ছিলেন। এরপর কৃষ্ণ রক্তাক্ত ছুরিটি ফেলে দিতে ঘটনাস্থলে উপস্থিত জনতা তাঁকে মারধর করে। এক পুলিশ আধিকারিকের কথায়, ‘কনুইতে গুরুতর আঘাত পাওয়ার কারণে শুভদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত ৯টা নাগাদ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

Post Views: 251

Continue Reading

Previous: নারী সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চ ও অপর্ণা সেনের
Next: প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশিতে মিলল কোটি কোটি টাকা, গয়না এবং তিনটি কুমিরও!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.