Skip to content
মে 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পদ্মে মোহ, তৃণমূল ছেড়ে বিজেপির পথে একাধিক সাংসদ

পদ্মে মোহ, তৃণমূল ছেড়ে বিজেপির পথে একাধিক সাংসদ

Online Desk মে 26, 2026
FLAG.jpg

ওঙ্কার ডেস্কঃ ঘাসফুলে মোহভঙ্গ। পদ্মশিবিরে যাচ্ছেন একাধিক তৃণমূল সাংসদ। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এই মুহূর্তে ২৯। সূত্রের খবর, এঁদের মধ্যে ডজন খানেক সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। তালিকায় আরও ৬ জন রয়েছেন। বিজেপির তরফ থেকে সবুজ সংকেতও নাকি মিলেছে। জানা গিয়েছে, আগামী বর্ষাকালীন অধিবেশনে চিত্রটা স্পষ্ট হওয়ার সম্ভাবনা।
লোকসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ২৯-এর মধ্যে দুই-তৃতীয়াংশ সদস্য একসঙ্গে দল ভাঙলে তাঁদের আর দলত্যাগ বিরোধী আইনে পড়তে হবে না। এই হিসাবে ২৯ জন সদস্যের মধ্যে সংখ্যাটা দাঁড়ায় ১৯-২০। হিসেব যা বলছে, তাতে সব মিলিয়ে তৃণমূল সাংসদের সংখ্যাটা ২০ ছুঁয়ে ফেললেও আশ্চর্যের নয়।
বিধানসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূল পরিচালিত পুরসভাগুলি ভেঙে পরেছে। পঞ্চায়েত ও জেলা পরিষদও ভাঙনের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বিজেপির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ লোকসভায় তৃণমূল দলে ভাঙন। কারণ সংসদে ২৪০ জন সাংসদ রয়েছে বিজেপির। এবার তৃণমূল ভেঙে যদি ডজনের বেশি কিংবা ২০ জন সাংসদ দলে আনা যায় তা হলে বিজেপির শক্তি অনেকটা বেড়ে যাবে। কমবে শরিক নির্ভরতা। তা নিয়েও উচু লেভেলে আলোচনা চলছে বলেই খবর। বিজেপি কাউকে দলে নেবে না বলে ঘোষণা করলেও তলে তলে প্রস্তুতি রয়েছে। এদিকে তৃণমূলের ভিতরে যে কোন্দল দেখা দিয়েছে, তাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই ভাঙন আটকান সেটাই দেখার।

Post Views: 18

Continue Reading

Previous: বাংলাদেশী নথি না থাকলেও সিএএ-তে আবেদন করা যাবে! আশ্বাস শান্তনু ঠাকুরের
Next: শুভেন্দুর ডাকা প্রশাসনিক বৈঠকে তৃণমূলের কাকলি, নিছক সৌজন্য নাকি দলবদলের ইঙ্গিত? শুরু চর্চা

সম্পর্কিত গল্প

Bangladeshi.jpg

স্বরূপনগর সীমান্তে ফের বাংলাদেশিদের ভিড়! মুখ্যমন্ত্রীর সাফ কথা ‘জলদি জলদি ভাগো’

Online Desk মে 26, 2026
well.jpg

মধ্যপ্রদেশে কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে নিহত ৫ শ্রমিক

Online Desk মে 26, 2026
maoist.jpg

মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা, তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী দম্পতির

Online Desk মে 26, 2026

You may have missed

Bangladeshi.jpg

স্বরূপনগর সীমান্তে ফের বাংলাদেশিদের ভিড়! মুখ্যমন্ত্রীর সাফ কথা ‘জলদি জলদি ভাগো’

Online Desk মে 26, 2026
Lakshmi.jpg

বাংলার কোচ লক্ষ্মীই, কোচিং আসছেন মনোজও

Online Desk মে 26, 2026
well.jpg

মধ্যপ্রদেশে কুয়ো খননের সময় মাটি চাপা পড়ে নিহত ৫ শ্রমিক

Online Desk মে 26, 2026
maoist.jpg

মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা, তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী দম্পতির

Online Desk মে 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.