Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুভেন্দুর ডাকা প্রশাসনিক বৈঠকে তৃণমূলের কাকলি, নিছক সৌজন্য নাকি দলবদলের ইঙ্গিত? শুরু চর্চা

শুভেন্দুর ডাকা প্রশাসনিক বৈঠকে তৃণমূলের কাকলি, নিছক সৌজন্য নাকি দলবদলের ইঙ্গিত? শুরু চর্চা

Online Desk মে 26, 2026
kakali.jpg

ওঙ্কার ডেস্ক: সদ্য দলের বারাসত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার আগে লোকসভার মুখ্য সচেতক বা চিফ হুইপ পদ থেকে সরিয়ে দেয় জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। যে ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন বারাসতের তৃণমূল সাংসদ। তিনি দল ছাড়তে পারেন বলে রাজনীতির আঙিনায় চর্চা শুরু হয়েছে। এই আবহে নদিয়ার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ। যার ফলে তাঁর দল বদলের জল্পনা আরও তীব্র হয়েছে।

মঙ্গলবারের বৈঠকে শুধু কাকলি নন, শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন আরও তিন তৃণমূল বিধায়ক। তাঁরা হলেন স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল, দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান এবং হাড়োয়ার বিধায়ক মহম্মদ আব্দুল মতিন। যদিওএই বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, এটি প্রশাসনিক বৈঠক, আমন্ত্রণ পেয়েই তিনি সেখানে গিয়েছেন।

মঙ্গলবার কল্যাণীতে নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে বিরোধী দলের সাংসদ-বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন প্রশাসনিক বৈঠকে তিনি বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানাবেন। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বৈঠকে ডাকতেন না বলে অভিযোগ। মমতার উলটোপথে হেঁটে রাজ্যের প্রশাসনিক প্রধান তৃণমূল সাংসদ এবং বিধায়কদেরও বৈঠকে ডাকলেন। উল্লেখ্য, কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের পুরনো নেতাকর্মীদের মধ্যে অন্যতম মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে তিনি লড়াই করছেন। বারাসতের তিনবারের সাংসদকে ছাব্বিশের বিধানসভা ভোটে ভরাডুবির পর চিফ হুইপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

Post Views: 64

Continue Reading

Previous: পদ্মে মোহ, তৃণমূল ছেড়ে বিজেপির পথে একাধিক সাংসদ
Next: ১১ দিনে চতুর্থবার দাম বাড়ল সিএনজির, গণপরিবহণের ভাড়াও বাড়বে, আশঙ্কা নিত্যযাত্রীদের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.