Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

Online Desk জুলাই 20, 2026
deepke.jpg

ওঙ্কার ডেস্ক: অনশন ভাঙলেন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি-র প্রতিষ্ঠাতা ও সভাপতি অভিজিৎ দীপকে। সোমবার যন্তর মন্তরে তাঁর অনশন শেষ করে সংসদ অভিযানে সামিল হয়েছেন। সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনুরোধে অভিজিৎ অনশন ভেঙেছেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার থেকে অনশন শুরু করেন অভিজিৎ। এদিন এক গ্লাস ফলের রস পান করে অনশন ভঙ্গ করেন তিনি।

রিপোর্ট অনুসারে, সোনম ওয়াংচুক ২০ দিনেরও বেশি সময় ধরে অনশনরত ছিলেন। তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো জানিয়েছেন, ওয়াংচুক দীপকেকে অনশন ভাঙার অনুরোধ করেছিলেন। যাতে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার শক্তি ধরে রাখতে পারেন। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করে দিল্লি পুলিশ শনিবার সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সরিয়ে নিয়ে যায়। সমাজকর্মীকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়ার পরই দীপকে অনশন শুরু করেন। নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে গত ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলনে সামিল হয়েছেন।

সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এদিন সংসদ অভিযানের পর জানিয়েছেন, ‘২ ঘণ্টার অপেক্ষার পর আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তাঁর বাড়িতে দশ মিনিটের জন্য ছিলাম আমরা। একটি চিঠি জমা দিয়েছি, তাতে আমাদের সব দাবির কথা লেখা রয়েছে। উনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ মহলে কথা বলবেন।’ আশুতোষ রঙ্কা জানিয়েছেন, ‘আমাদেরদাবিগুলোর বিষয়ে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের জন্য নাড্ডাজি কিছুটা সময় চেয়েছেন। দাবির মধ্যে রয়েছে সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা সকল নিট পরীক্ষার্থীর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।’

Post Views: 27

Continue Reading

Previous: মুম্বই-নাগপুর সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে গাড়িতে ধাক্কা ট্রাকের, সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৬ জনের
Next: CJP-র মুখপাত্রের সঙ্গে কথা বললেন জে পি নাড্ডা; আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

সম্পর্কিত গল্প

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026

You may have missed

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.