Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুম্বই-নাগপুর সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে গাড়িতে ধাক্কা ট্রাকের, সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৬ জনের

মুম্বই-নাগপুর সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে গাড়িতে ধাক্কা ট্রাকের, সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৬ জনের

Online Desk জুলাই 20, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় মুম্বই-নাগপুর সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে। সোমবার ভোরে একটি গাড়িতে ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। দুটি গাড়িতেই আগুন ধরে যায়। যার ফলে এতে থাকা ছয় জনের মৃত্যু হয়েছে। ভোর ৩টে নাগাদ ঘটা এই দুর্ঘটনায় ব্যস্ত এই এক্সপ্রেসওয়েতে ব্যাহত হয় যান চলাচল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইথানল ভর্তি একটি ট্রাক উল্টে গিয়েছিল। সেটি উলটে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকারী দল পাঠানো হয়। মুম্বই-নাগপুর অভিমুখী লেনের যান চলাচল উলটো দিকের লেনে ঘুরিয়ে দেওয়া হয়। যার ফলে তীব্র যানজট হয়। পুলিশের তরফে জানানো হয়, নাগপুর থেকে মুম্বইগামী গাড়ির চালকদের পরবর্তী কয়েক ঘণ্টা ওয়ার্ধা পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। কন্টেইনারটি উল্টে যাওয়ার পরেও একটি লেন চালু ছিল। কিন্তু সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। এর ফলে গাড়িতে থাকা চার এবং ট্রাকের চালক-সহ দুজন প্রাণ হারান।

উল্লেখ্য, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে ২০২৫ সালে ১৮৫টি দুর্ঘটনা ঘটেছিল। ২০২৪ সালে ১৩৭টি দুর্ঘটনা ঘটেছিল, ২০২৪ সালের তুলনায় যা ছিল ৩৫ শতাংশ বেশি। ৭০১ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে ছয় লেন রয়েছে। নাগপুর ও মুম্বইকে এটি সংযুক্ত করেছে। আধিকারিকরা জানিয়েছেন, নজরদারি ও রাস্তার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ‘ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়ন করা হচ্ছে।

Post Views: 27

Continue Reading

Previous: পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগের ঘোষণা রাজ্য সরকারের
Next: সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

সম্পর্কিত গল্প

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026

You may have missed

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.