Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মৃত্যু হয়েছিল ৩৭ জনের, ২০ বছর পর সেই মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে ৪ অভিযুক্তকে অব্যাহতি দিল আদালত

মৃত্যু হয়েছিল ৩৭ জনের, ২০ বছর পর সেই মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে ৪ অভিযুক্তকে অব্যাহতি দিল আদালত

Online Desk এপ্রিল 22, 2026
maleghaon.jpg

ওঙ্কার ডেস্ক: ২০০৬ সালে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে ৩৭ জন নিহত হয়েছিলেন, জখম হয়েছিলেন শতাধিক। ঘটনার প্রায় দুই দশক পর, বুধবার বোম্বে হাইকোর্ট এই মামলার চার অভিযুক্তকেই অব্যাহতি দিয়েছে। যার ফলে এই মামলায় এখন আর কোনও অভিযুক্ত বিচারাধীন নয়। বুধবার আদালতের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি শ্যাম চন্দকের বেঞ্চ অভিযুক্তদের আবেদন মঞ্জুর করেছে। যার ফলে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এই মাওলায় যে তদন্ত চালাচ্ছিল, তা আপাতত শেষ হলো।

উল্লেখ্য, ২০০৬ সালের ৮ সেপ্টেম্বরের নাসিক জেলার মালেগাঁওয়ের এক মুসলিম কবরস্থানে এই বিস্ফোরণ ঘটেছিল। শবে বরাতের সময় এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ঘটনার পরই মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড নয় মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করে। তবে, ২০১২ সালে একটি বিশেষ এমসিওসিএ আদালত তাদের জামিন মঞ্জুর করে। মামলাটির তদন্ত এটিএস শুরু করলেও ২০০৭ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়।
কয়েক বছর পর, এনআইএ দায়িত্ব গ্রহণের পর একটি পৃথক ষড়যন্ত্রের অভিযোগে চার অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে এই চার জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। যদিও পরে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে।

শুনানির সময়, আদালতে অভিযুক্তদের পক্ষে যুক্তি দেওয়া হয় এনআইএ-র মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণের অভাব ছিল। আইনজীবীরা উল্লেখ করেন, কোনও প্রত্যক্ষদর্শী ছিল না। অপরাধের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকার বিষয়ে কোনও কিছু উদ্ধার হয়নি। ঘটনাস্থলে বিস্ফোরক তৈরি করা হয়েছিল এমন দাবিরও কোনও ফরেনসিক প্রমাণ মেলেনি। তবে আদালতের এই রায়ে হতাশ নিহতদের পরিবার।

Post Views: 113

Continue Reading

Previous: ভোটমুখী বঙ্গে বাইক চলাচলে বিভ্রান্তি! কারা ছাড় পাবেন? কারা পাবেন না, স্পষ্ট করল কমিশন
Next: কলকাতায় মদের দোকান বন্ধে অবাক মনোজ আগরওয়াল ! দায় চাপালেন আবগারি দফতরের উপর

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.