Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আরাবল্লি পাহাড়ের সংজ্ঞা নিয়ে আগের নির্দেশ আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

আরাবল্লি পাহাড়ের সংজ্ঞা নিয়ে আগের নির্দেশ আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Online Desk ডিসেম্বর 29, 2025
aravalli.png

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্ট আরাবল্লি পাহাড় ও পাহাড়শ্রেণির সংজ্ঞা সংক্রান্ত নিজেরই পূর্ববর্তী নির্দেশ আপাতত স্থগিত রাখল। বিচারপতি অমিতাভ রায় ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছে, গত ২০ নভেম্বর দেওয়া নির্দেশ কার্যকর করা নিয়ে বিভ্রান্তি ও ভুল ব্যাখ্যার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই ওই নির্দেশ আপাতত কার্যকর থাকবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।
গত নভেম্বরের নির্দেশে আদালত আরাবল্লি পাহাড়ের একটি অভিন্ন সংজ্ঞা নির্ধারণের কথা বলেছিল। সেখানে বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে বলা হয়েছিল, পার্শ্ববর্তী এলাকার তুলনায় অন্তত ১০০ মিটার উচ্চতা থাকলেই কোনও ভূখণ্ডকে আরাবল্লি পাহাড় বা পাহাড়শ্রেণির অংশ হিসেবে গণ্য করা হবে। এই সংজ্ঞা কার্যকর হলে রাজস্থান, হরিয়ানা ও দিল্লি সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পরিবেশ সংরক্ষণ, খনন এবং নির্মাণ সংক্রান্ত নানা বিধিনিষেধের উপর সরাসরি প্রভাব পড়তে পারত। কিন্তু পরবর্তীতে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, ওই সংজ্ঞা বাস্তবায়িত হলে আরাবল্লি অঞ্চলের বহু পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা সংরক্ষণের বাইরে চলে যেতে পারে। আদালতের পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞ কমিটির রিপোর্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট বিষয়টি নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
শুনানিতে আদালত জানায়, আরাবল্লি পাহাড়ের মতো একটি প্রাচীন ও পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চলের সংজ্ঞা নির্ধারণ অত্যন্ত সংবেদনশীল বিষয়। কোনও ধরনের অস্পষ্টতা বা ত্রুটিপূর্ণ ব্যাখ্যা যাতে ভবিষ্যতে পরিবেশের ক্ষতি না করে, সে বিষয়টি নিশ্চিত করতেই আগের নির্দেশ স্থগিত রাখা হচ্ছে। আদালত ইঙ্গিত দিয়েছে, এই বিষয়টি খতিয়ে দেখতে আরও একবার বিশেষজ্ঞদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হতে পারে।
আপাতত আদালতের আগের নির্দেশ কার্যকর না থাকায় আরাবল্লি সংক্রান্ত বর্তমান অবস্থাই বজায় থাকবে। আগামী বছরের জানুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। সেই শুনানিতে নতুন কমিটির মতামত এবং সমস্ত পক্ষের বক্তব্য বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত।

Post Views: 124

Continue Reading

Previous: ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি ইনক্লাব মঞ্চের; ইউনূস সরকারকে ২৪ দিনের সময় দিল হাদির দল
Next: বাংলা বলায় মহারাষ্ট্রের জেলে ঠাঁই, তৃণমূলের উদ্যোগে মুক্তি, ২ শ্রমিকের সঙ্গে দেখা করলেন অভিষেক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.