Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমে ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, দেহ উদ্ধার হল জঙ্গলে

অসমে ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, দেহ উদ্ধার হল জঙ্গলে

Online Desk জুলাই 9, 2026
harras.jpg

ওঙ্কার ডেস্ক: নৃশংস ঘটনা অসমের শ্রীভূমি জেলায়। এক ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অভিযুক্ত যুবক শিশুটিকে লোভ দেখিয়ে বাড়ির কাছেই একটি জঙ্গলে নিয়ে যায়। সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটি সকাল ১০টা থেকেই নিখোঁজ ছিল। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। এলাকার বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি শুরু করে বাড়ির লোক। সেই অনুসন্ধানের সময় বাড়ির কাছেই জঙ্গলের মধ্যে তার নিথর দেহ খুঁজে পান। শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়া এ বিষয়ে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, সকাল ১০টা থেকে নিখোঁজ থাকা ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ। তার মৃতদেহ জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

সূত্রের খবর, স্থানীয়রা অভিযুক্তকে খুঁজে বের করে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ মিটার দূরে মদনমোহন প্যাট্রোল পোস্টের পুলিশ কর্মীদের বিষয়টি জানানো সত্ত্বেও তারা কর্তব্যে গাফিলতি করেন। এরপর বিক্ষুব্ধ স্থানীয় জনতা চারগোলা-হাইলাকান্দি রাস্তা অবরোধ করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি জানান। সেই সঙ্গে পুলিশের গাফিলতির জন্য সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়৬য়ার দাবি জানিয়েছে তারা। পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ইতিমধ্যে মদনমোহন প্যাট্রোল পোস্টের ইন-চার্জ মোহন লাল দাসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ত্রিনয়ন ভূঁইয়া বলেন, ‘আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অভিযুক্ত শিশুটিকে লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়েছিল। তাকে ধর্ষণ করে হত্যা করে অভিযুক্ত। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্ত যাতে কঠোর শাস্তি পায়, সেজন্য সব পদক্ষেপ গ্রহণ করব।’

Post Views: 32

Continue Reading

Previous: অরুণাচল প্রদেশে ভারী বর্ষণের জেরে ভয়াবহ ভূমিধস: মৃত্যু ২ শ্রমিকের, জখম ৪
Next: কুয়েত, বাহরাইন এবং দোহায় হামলা ইরানের, আরাঘচির সঙ্গে কথা কাতারের প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.