Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহনের পর প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী; সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে

বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহনের পর প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী; সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে

Online Desk মে 21, 2026
modi-shubhendu.png

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম দিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ২১ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে পৌঁছনোর কথা তাঁর। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই সফর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সেই বৈঠক হতে পারে বলেই জানা যাচ্ছে। বঙ্গে বিপুল আসন সংখ্যাতে জয়ী হয়েছে গেরুয়া শিবির। নতুন সরকার গঠনের পর এই সাক্ষাৎকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
শপথ গ্রহণের পর থেকেই একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সক্রিয়তা দেখিয়েছে নতুন সরকার। অন্নপূর্ণা যোজনা চালুর ঘোষণা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার পরিকল্পনা, কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্ত এবং সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের মতো পদক্ষেপ ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই পরিস্থিতিতে দিল্লি সফরকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
জানা গিয়েছে, মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা হতে পারে। বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন। তবে এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। কোন নেতাকে কোন দায়িত্ব দেওয়া হবে, কোন দপ্তর কার হাতে যাবে, সেই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সঙ্ঘের শীর্ষস্তরের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকাও ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে বলে সূত্রের দাবি।
এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও শুভেন্দু অধিকারীর বৈঠক হতে পারে বলে খবর। রাজ্যের আর্থিক পরিস্থিতি, কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ, শিল্প বিনিয়োগ এবং পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে রাজ্যের ঋণের চাপ এবং আর্থিক সঙ্কট নিয়ে যে বিতর্ক রয়েছে, তা কাটিয়ে উঠতে কেন্দ্রের সহযোগিতা পাওয়ার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও দিল্লিতে পৌঁছচ্ছেন বলে জানা গিয়েছে। ফলে সাংগঠনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপির সাংগঠনিক কাঠামো কীভাবে আরও শক্তিশালী করা হবে, সেই বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ হওয়ার হতে পারে বলে মনে করা হচ্ছে। পাঁচ দিনের বিদেশ সফর থেকে ফিরেই প্রধানমন্ত্রী বৃহস্পতিবারই কেন্দ্রিয় মন্ত্রকদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

Post Views: 95

Continue Reading

Previous: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, বিমানবন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ
Next: ইরান যুদ্ধ নয়ে ট্রাম্পে ক্ষুব্ধ নেতানিয়াহু! দীর্ঘ ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা দুই রাষ্ট্রনেতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.