Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরান যুদ্ধ নয়ে ট্রাম্পে ক্ষুব্ধ নেতানিয়াহু! দীর্ঘ ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা দুই রাষ্ট্রনেতার

ইরান যুদ্ধ নয়ে ট্রাম্পে ক্ষুব্ধ নেতানিয়াহু! দীর্ঘ ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা দুই রাষ্ট্রনেতার

Online Desk মে 21, 2026
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্গে চলতে থাকা চলমান যুদ্ধ পরিস্থতি নিয়ে ট্র্যাম্পের ওপর বেজায় ক্ষুব্ধ ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ সংস্থা সুত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ সংস্থা ‘এক্সিওসে’র একটি রিপোর্ট অনুযায়ী, দুই রাষ্ট্রনেতার মধ্যে অত্যন্ত তপ্ত একটি আলোচনা হয়েছিল। তখনই ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন নেতানিয়াহু। যদিও এই বিষয়ে দুই দেশই আনুষ্ঠানিক ভাবে কোন ও বিবৃতি দেয়নি।
কিন্তু কেন? সূত্রের খবর, ইরান যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন দু’জন। ইজরায়েলি প্রধানমন্ত্রী শান্তি আলোচনা করে যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে চান না। নেতানিয়াহু তেহরানের সামরিক ক্ষমতা এবং পরিকাঠামো দুর্বল করে ইরানি শাসনব্যবস্থাকে অকেজো করে দিতে তিনি ফের যুদ্ধ শুরু করতে চান। কিন্তু সূত্রের খবর, এখানেই আপত্তি মার্কিন ট্রাম্প-র তিনি সম্পূর্ণ কুটনৈতিক আলোচনার সাহায্যে সমস্ত সমস্যার সমাধান করতে চান। যদিও দুই দেশেই আগাম হামলার বিষয়ে সিলমোহর দেয়নি। ‘এক্সিওসে’র ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুকে জানিয়েছেন, মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান একটি শ্বেতপত্র প্রকাশের চেষ্টা করছে। সেখানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার জন্য ওয়াশিংটন ও তেহরান উভয়ই স্বাক্ষর করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কূটনীতিক আলোচনার মূল কেন্দ্র বিন্দুতে হল ‘লেটার অফ ইনটেন্ট’। এটিতে যুক্তরাষ্ট্র ও ইরান সই করলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটবে। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ৩০ দিনের আলোচনার পথ খুলবে। তেহরান ইতিমধ্যে নিশ্চিত করেছে যে তারা একটি হালনাগাদ প্রস্তাব পর্যালোচনা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন এর আগে যে ১৪ দফার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল, তার ওপর ভিত্তি করেই আলোচনা চলছে।

Post Views: 71

Continue Reading

Previous: বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহনের পর প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী; সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে
Next: জাহাঙ্গিরের জন্য দলকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে, ক্ষোভ উগড়ালেন তৃণমূল বিধায়ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.