Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জাহাঙ্গিরের জন্য দলকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে, ক্ষোভ উগড়ালেন তৃণমূল বিধায়ক

জাহাঙ্গিরের জন্য দলকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে, ক্ষোভ উগড়ালেন তৃণমূল বিধায়ক

Online Desk মে 21, 2026
JAHANGIR.jpg

ওঙ্কার ডেস্কঃ ফলতা ভোটের ঠিক ৪৮ ঘন্টা আগে ময়দান ছাড়ার ঘোষণা করেন জাহাঙ্গির খান। তা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় তৃণমূলের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কেন জাহাঙ্গিরকে বরখাস্ত করা হবে না, সে নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। তিনি জাহাঙ্গিরের কড়া শাস্তির দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, নিজেকে পুষ্পা বলে দাবি করতেন, তাহলে কেন ঝুঁকে গেল? জাহাঙ্গির এহেন কার্যকলাপে দলকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে বলেও মন্তব্য তৃণমূল বিধায়কের।
ভোটের ময়দান থেকে পুষ্পা সরে যেতেই রাজ্য-রাজনীতিতে ঝড় উঠে যায়। রাতারাতি তৃণমূলের টুইটারে পোস্ট করে জানানো হয়, এই সিদ্ধান্ত জাহাঙ্গিরের সম্পূর্ণ ব্যক্তিগত। এন্টালির তৃণমূল বিধায়ক জানান, প্রচার শেষ হওয়ার কয়েকঘন্টা আগে ভোট প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানাচ্ছেন। বললেই তো হল না। দলের ভাবমূর্তি খারাপ হল। সরকার গঠন করতে পারিনি আমরা। নতুন সরকার গঠন হয়েছে। এরমধ্যেই ফলতায় নির্বাচন হচ্ছে। সেই সময় এহেন সিদ্ধান্ত দলের মনোবলকে তো আরও তলানিতে নিয়ে যাবে। ফলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।
শুধু তাই নয়, ফলতায় তাঁর সাম্রাজ্য চলত। কোনও কাজ করতে হলে জাহাঙ্গির খানের অনুমোদন প্রয়োজন হতো। তাহলে তাঁর কেন সাহসটা টিকে থাকল না, প্রশ্ন সন্দীপনের। শুধু এন্টালির বিধায়কই নয়, ইতিমধ্যে মুখ খুলেছেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও।

Post Views: 105

Continue Reading

Previous: ইরান যুদ্ধ নয়ে ট্রাম্পে ক্ষুব্ধ নেতানিয়াহু! দীর্ঘ ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা দুই রাষ্ট্রনেতার
Next: সরকার বদলের ১২ দিনের মাথায় হালিশহর পৌরসভায় কাউন্সিলরদের গণইস্তফা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.