Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ডেটিং অ্যাপে নারী সেজে দেড় লাখ টাকা হাতাল প্রতারকরা

ডেটিং অ্যাপে নারী সেজে দেড় লাখ টাকা হাতাল প্রতারকরা

Online Desk জানুয়ারি 12, 2026
cyber-1280.jpg

ওঙ্কার ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডেটিং অ্যাপে তরুণী সেজে লক্ষাধিক টাকা প্রতারণা। অভিযোগ, বেঙ্গালুরুর ২৬ বছর বয়সী এক যুবকের কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ইতিমধ্যে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তি এজিপুরার বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। গোটা ঘটনার কথা জানিয়ে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের সিইএন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রতারিত। অভিযোগে ওই যুবক জানান, গত ৫ জানুয়ারি একটি ডেটিং অ্যাপে প্রোফাইল তৈরি করেন তিনি। এর কিছুক্ষণ পরেই তিনি ইশানি নামে এক মহিলার কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান।

এর পর ওই ডেটিং অ্যাপে দুজনের মধ্যে কথোপকথন চলতে থাকে। ধীরে ধীরে ব্যক্তিগত তথ্যের আদান-প্রদান করেন। পরে মোবাইল নম্বরও বিনিময় করেন দুজনেই। অভিযোগ, কিছুদিন পর মহিলা একটি ভিডিও কল করে ক্যামেরার সামনে নগ্ন হন। এরপর প্রতারিত ওই যুবককেও পোশাক খুলে ফেলতে বলেন ওই ‘মহিলা’। ফাঁদ সম্পর্কে না জেনে যুবকটি সেই কথা মত কাজ করেন। গোপনে সেই ভিডিও কলের সময়কার ছবি রেকর্ড করে প্রতারকরা। এর পর সেই ভিডিও পাঠিয়ে অভিযোগকারীকে ব্ল্যাকমেইল করতে থাকে তারা। মোটা অঙ্কের টাকা না দিলে তাঁর পরিবার ও বন্ধুদের কাছে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় প্রতারকরা। সামাজিক সম্মানের কথা ভেবে অভিযোগকারী প্রথমে ৬০,০০০ টাকা এবং পরে ৯৩,০০০ টাকা অভিযুক্তদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান। এর পরেও যখন প্রতারকরা আরও টাকা চাইতে থাকে। তখন পুলিশের দ্বারস্থ হন ওই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিলা সেজে যে ওই যুবকের সঙ্গে কথা বলত। সে আসলে পুরুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওই প্রোফাইলটি তৈরি করা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, নগ্ন মহিলা আদতে কোনও বাস্তব ব্যক্তি নন। এআই-দ্বারা তৈরি সেটি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

Post Views: 108

Continue Reading

Previous: পিএসএলভি–সি৬২ মিশনে তৃতীয় ধাপে ত্রুটি, কক্ষপথে পৌঁছনো হল না ইসরোর রকেট
Next: এসআইআর নিয়ে প্রক্রিয়াগত ত্রুটির অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.