Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বড়সড় শিশু পাচারের চক্র ফাঁস, মধ্যপ্রদেশে চলন্ত ট্রেন থেকে উদ্ধার বিহারের ১৬৩ নাবালক

বড়সড় শিশু পাচারের চক্র ফাঁস, মধ্যপ্রদেশে চলন্ত ট্রেন থেকে উদ্ধার বিহারের ১৬৩ নাবালক

Online Desk এপ্রিল 12, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: বড় ধরণের শিশু পাচার চক্রের হদিশ পেলেন তদন্তকারীরা। মধ্যপ্রদেশের কাটনি জেলায় একটি এক্সপ্রেস ট্রেন থেকে ১৬৩ জন নাবালককে উদ্ধার করল রেলওয়ে পুলিশ। উদ্ধার হওয়া নাবালকদের বিহার থেকে মহারাষ্ট্রে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।

রিপোর্ট অনুসারে, আধিকারিকরা জানিয়েছেন যাদেরকে উদ্ধার হয়েছে তাদের বয়স ছয় থেকে ১৩ বছরের মধ্যে। তাদেরকে লাতুরে শ্রমিকের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছ থেকে খবর পেয়ে আরপিএফ এবং রেলওয়ে পুলিশ শনিবার রাতে শতাধিক নাবালককে আটক করে। সংবাদ সংস্থা সূত্রে খবর, রাতে যৌথ অভিযানে নামে আরপিএফ এবং জিআরপি। কাটনি রেল স্টেশনে পাটনা-পূর্ণা এক্সপ্রেসে আট জনের একটি দলকে আটক করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, তাদের কাছে বৈধ টিকিট ও নথি ছিল না। আরপিএফ কাটনির ইনস্পেক্টর বীরেন্দ্র সিং বলেন, শিশুদের বিহারের আরারিয়া অঞ্চল থেকে মহারাষ্ট্রের লাতুরে শ্রমিকের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বলেন, পাচারের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর এবং নথি ছাড়া ভ্রমণ করায় সন্দেহ হয়। তার পর পদক্ষেপ করে কর্তৃপক্ষ।

আটক করার পর, ১৮ বছরের কম বয়সী শিশু পাচার সংক্রান্ত ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৪৩(৪) ধারায় আট অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জিআরপি। অভিযুক্তরা সকলেই বিহারের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে। পাশাপাশি উদ্ধার হওয়া নাবালকদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে। তাদেরকে কাউন্সেলিং করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Post Views: 92

Continue Reading

Previous: কর্মী ও পেনশনভোগীদের ডিএ-তে বৈষম্য নয়; রায় সুপ্রিম কোর্টের
Next: আজ ‘আশা’ নেই……

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.