Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্মী ও পেনশনভোগীদের ডিএ-তে বৈষম্য নয়; রায় সুপ্রিম কোর্টের

কর্মী ও পেনশনভোগীদের ডিএ-তে বৈষম্য নয়; রায় সুপ্রিম কোর্টের

Online Desk এপ্রিল 12, 2026
supreme-court.png

ওঙ্কার ডেস্ক: সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ রায়ে সমতার বার্তা দিল দেশের শীর্ষ আদালত। সাম্প্রতিক পর্যবেক্ষণে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মহার্ঘ ভাতা (ডিএ) নির্ধারণের ক্ষেত্রে কর্মরত কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের মধ্যে কোনও বৈষম্য করা সংবিধানের পরিপন্থী।
আদালতের মতে, মূল্যবৃদ্ধির প্রভাব সমাজের সব স্তরের মানুষের ওপরই সমানভাবে পড়ে। কর্মরত কর্মচারীরা যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাড়তি দামের চাপে পড়েন, তেমনই অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও একই অর্থনৈতিক চাপে থাকেন। ফলে তাঁদের জন্য কম হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা যুক্তিসঙ্গত নয়। এই প্রসঙ্গে বিচারপতিরা বলেন, ডিএ এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) মূলত একই উদ্দেশ্যে দেওয়া হয়। মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে আর্থিক সহায়তা দেওয়াই এই ব্যাবস্থার লক্ষ্য। তাই এই দুই ক্ষেত্রেই সমান নীতি অনুসরণ করা আবশ্যক।
মামলার সূত্রপাত একটি রাজ্য সরকারের সিদ্ধান্তকে ঘিরে, যেখানে কর্মরত কর্মচারীদের তুলনায় পেনশনভোগীদের কম হারে ডিআর প্রদান করা হচ্ছিল। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন ওঠে। শুনানির সময় রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সঙ্কটের যুক্তি তুলে ধরা হলেও আদালত সেই যুক্তি মেনে নেয়নি। আদালত জানায়, আর্থিক সীমাবদ্ধতা থাকলেও তা কখনও মৌলিক অধিকারের সঙ্গে আপস করার কারণ হতে পারে না।
বিচারপতিরা আরও বলেন, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে সকলের জন্য সমতার অধিকার নিশ্চিত করা হয়েছে। কর্মরত কর্মচারী ও পেনশনভোগীরা উভয়েই একই ব্যবস্থার অংশ এবং তাঁদের প্রতি আলাদা আচরণ করা হলে তা সমতার নীতির বিরোধী হবে। তাই মহার্ঘ ভাতা নির্ধারণের ক্ষেত্রে এই দুই শ্রেণির মানুষের মধ্যে কোনও ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয়। তবে আদালত এটাও স্পষ্ট করে দেয় যে, আর্থিক চাপে কোনও সরকার সুবিধা কার্যকর করার সময়সীমা বা প্রদানের পদ্ধতিতে কিছুটা পার্থক্য রাখতে পারে। কিন্তু ভাতার হারের ক্ষেত্রে কোনও বিভাজন তৈরি করা যাবে না। অর্থাৎ, সুবিধা প্রদানে বিলম্ব হতে পারে, কিন্তু হারে বৈষম্য করা যাবে না।
এই রায়ের ফলে দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী লক্ষ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হতে পারেন। একইসঙ্গে এটি রাজ্য সরকারগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল, যাতে ভবিষ্যতে মহার্ঘ ভাতা সংক্রান্ত নীতি নির্ধারণে সমতার বিষয়টি অগ্রাধিকার পায়।

Post Views: 129

Continue Reading

Previous: ‘শান্তিচুক্তি ব্যর্থতার নেপথ্যে থাকবে ভান্স’ বিতর্কিত মন্তব্য ট্রাম্পের
Next: বড়সড় শিশু পাচারের চক্র ফাঁস, মধ্যপ্রদেশে চলন্ত ট্রেন থেকে উদ্ধার বিহারের ১৬৩ নাবালক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.