Skip to content
আগস্ট 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে মন্দিরে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ পুণ্যার্থীর

বিহারে মন্দিরে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ পুণ্যার্থীর

Online Desk আগস্ট 17, 2026
1000365947.jpg

ওঙ্কার ডেস্ক: মন্দির চত্বরে বিদ্যুতের তার পড়ে রয়েছে, এই খবর রটে যাওয়ার পর হুড়োহুড়ির জেরে পদপিষ্টের কারণে মৃত্যু হল সাত জনের। সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে খবর, শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে অশোকধাম শিবমন্দিরে পুজো দেওয়ার উদ্দেশে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। এদিন সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার পড়ে রয়েছে বলে খবর ছড়ায়। এর পর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের
মধ্যে পুণ্যার্থীরা একে অপরকে মাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ধাক্কাধাক্কির ফলে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাত জনের। এই ঘটনায় যারা জখম হয়েছে তাদেরকে উদ্ধার করে লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাত জনের মৃত্যুর খবর পেয়েছি। বলা হচ্ছে যে, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ায় মন্দিরের ভিতর কয়েক জন বিদ্যুৎস্পৃষ্ট হন। আর তার জেরেই এই পদপিষ্ট হওয়ার ঘটনা। তবে সব কিছু খতিয়ে দেখার পরেই আমরা আসল কারণ জানাতে পারব।’ উল্লেখ্য, লখিসরাইয়ের অশোকধাম মন্দির ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও মানুষের কাছে পরিচিত। অন্যতম বিখ্যাত এই শিবমন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল নামে। বিশেষ করে শ্রাবণ মাসে সোমবার উললক্ষে ভিড় আরও বাড়ে।

Post Views: 19

Continue Reading

Previous: তিলোত্তমার বুকে সকালেই যেন নেমে এল সন্ধ্যা! বেশ কিছুদিন বঙ্গ জুড়ে চলবে ঝড় বৃষ্টির রঙ্গ
Next: তারাপীঠে মন্দিরের সামনে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৮ জনের

সম্পর্কিত গল্প

1000365972.jpg

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

Online Desk আগস্ট 17, 2026
1000365970.jpg

কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

Online Desk আগস্ট 17, 2026
1000215819.jpg

বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

Online Desk আগস্ট 17, 2026

You may have missed

1000365972.jpg

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

Online Desk আগস্ট 17, 2026
1000365970.jpg

কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

Online Desk আগস্ট 17, 2026
1000215819.jpg

বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

Online Desk আগস্ট 17, 2026
1000365961.webp

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মোদী-মমতার

Online Desk আগস্ট 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.