Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচন প্রচারে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু কে অপমান বিজেপি প্রার্থীর; উত্তরবঙ্গ রাজনীতিতে শোরগোল

নির্বাচন প্রচারে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু কে অপমান বিজেপি প্রার্থীর; উত্তরবঙ্গ রাজনীতিতে শোরগোল

Online Desk এপ্রিল 13, 2026
nareh-rai.png

ওঙ্কার ডেস্ক: ভোট প্রচারে গিয়ে জাতির জনক মহত্মা গান্ধী এবং স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে কটাক্ষ করেলেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়। শনিবার সন্ধ্যায় বারোগরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাচারে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি মহত্মা গান্ধির উদ্দেশ্য একাধিক অপমানজনক মন্তব্য করেন। সব কিছু ছাড়িয়ে তিনি গান্ধিকে ‘দেশদ্রোহী’ পর্যন্ত বলে বসেন। এমনকি দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া অন্যত্তম কনিষ্ঠ শহিদ ক্ষুদিরাম বসু, যিনি বাংলার গর্ব, তাঁকেও অপমান করেছেন ঐ বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী নরেশ রায়ের কথায়, “ক্ষুদিরাম বসু দেশের সম্পর্কে কিছু জানতেন না”।
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। শাসকদলের নেতাদের দাবি, এই ধরনের মন্তব্য নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন এবং এর মাধ্যমে ভোটের পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বক্তব্য, একজন প্রার্থীর কাছ থেকে এমন মন্তব্য মোটেই কাম্য নয় এবং এটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে।
অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে। তাদের মতে, পুরো বক্তব্যের প্রেক্ষাপট না বুঝেই বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিষয়টিকে বড় করে দেখাচ্ছে। বিজেপির নেতারা আরও দাবি করেন, নির্বাচনের আগে এই ধরনের বিতর্ক তৈরি করে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

Post Views: 133

Continue Reading

Previous: ট্রাইব্যুনালে ওঠা ভোটার কি ভোট দিতে পারবে! সোমবার রায়ে জানাবে সুপ্রিম কোর্ট
Next: বিজেপির সঙ্গে ‘গোপন সেটিং’-এর অভিযোগে সিপিএম-আইএসএফকে নিশানা ‘নব তৃণমূল কর্মী’র

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.