Skip to content
জুলাই 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

ওঙ্কার ডেস্ক: মোবাইল অ্যাপ ব্যবহার করে দূর থেকে ই-রিকশা হ্যাক করে তা অচল করে দেওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, একটি বিশেষ ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যাপের সাহায্যে ই-রিকশার ব্যাটারির সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযোগ স্থাপন করে মুহূর্তের মধ্যে গাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই ঘটনায় যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, কিছু ই-রিকশায় ব্যবহৃত ব্লুটুথ-সক্ষম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্বলতার সুযোগ নিচ্ছে অসাধু ব্যক্তিরা। ব্যাটারির সঙ্গে সংযোগ স্থাপনের পর অ্যাপের মাধ্যমে ব্যাটারির ডিসচার্জ ফাংশন বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে। ফলে চলন্ত বা দাঁড়িয়ে থাকা ই-রিকশা আচমকাই অচল হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা শুধুমাত্র প্রযুক্তিগত দুর্বলতার বিষয় নয়, বরং এটি জননিরাপত্তার ক্ষেত্রেও বড় হুমকি বলে অভিমত বিশেষজ্ঞ মহলের। ব্যস্ত রাস্তায় চলন্ত ই-রিকশা হঠাৎ থেমে গেলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল।
এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ওই ধরনের অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাটারি নির্মাতা সংস্থা এবং ই-রিকশা প্রস্তুতকারকদেরও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে অনুমতি ছাড়া কেউ ব্যাটারির নিয়ন্ত্রণ নিতে না পারে। এমনকি সরকার জানিয়ে দিয়েছে অন্যের ই-রিকশায় অনুমতি ছাড়া প্রবেশ করে বা অ্যাপের মাধ্যমে সেটিকে বিকল করে দেওয়া নিছক মজা নয়, এটি একটি গুরুতর সাইবার অপরাধ। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এই ধরনের বেআইনি কাজের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

Post Views: 19

Continue Reading

Previous: অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি! শুরু তদন্ত
Next: ২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.