Skip to content
জুলাই 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি! শুরু তদন্ত

অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি! শুরু তদন্ত

Online Desk জুলাই 4, 2026
modi-ddd.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে বনহারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই তাঁকে খুনের হুমকি সমাজ মাধ্যমে। ইতিমধ্যে এইও হুমকি বার্তার পর তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার সরকার। এর নেপথ্যে কে বা কারা রয়েছে তা জানতে অনুসন্ধান চলছে।

রিপোর্ট অনুসারে, ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ‘মেলবোর্ন মিটস মোদী’ শীর্ষক সমাবেশ। সেটির প্রচার সংক্রান্ত একটি ফেসবুক পোস্টের মন্তব্য বিভাগে এই হুমকিটি দেওয়া হয়। ‘আবু মোস্তফা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই হুমকিবার্তাটি দেওয়া হয়। মন্তব্যে লেখা হয়, ‘অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা ভালো, নতুবা তিনি অস্ট্রেলিয়ায় আসবেন নিজের মৃত্যু বরণ করতে।’ অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস শনাক্ত করেছে পুলিশ।

তবে তদন্তে নেমে এখনও পর্যন্ত কাউকে অস্ট্রেলিয়ার পুলিশ গ্রেফতার করেছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ভারতের প্রধানমন্ত্রীকে প্রাণনাশের এই হুমকিকে গুরুত্ব৩ সহকারে দেক্লহা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার কাজে অস্ট্রেলিয়ার একাধিক সংস্থা যুক্ত থাকবে। উল্লেখ্য, তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক বৈঠক করবেন যেমন, তেমন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘মেলবোর্ন মিটস মোদী’ অনুষ্ঠানটি। মেলবোর্নে ৮ থেকে ১০ জুলাই হতে চলা ‘অস্ট্রেলিয়া-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলন’-এর সময় প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও বৈঠক করবেন।

Post Views: 22

Continue Reading

Previous: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তৃণমূল নেত্রীর বাড়ি, দগ্ধ অবস্থায় উদ্ধার ৩
Next: চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.