Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নেপাল-বাংলাদেশের মতো আন্দোলন করতে উস্কানি দিচ্ছেন সোনম ওয়াংচুক, অভিযোগ কেন্দ্রের

নেপাল-বাংলাদেশের মতো আন্দোলন করতে উস্কানি দিচ্ছেন সোনম ওয়াংচুক, অভিযোগ কেন্দ্রের

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
wanchuk.jpg

ওঙ্কার ডেস্কঃ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল কেন্দ্র। সোমবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার এবং লাদাখ প্রশাসনের দাবি, ওয়াংচুক ইচ্ছাকৃতভাবে নেপাল ও বাংলাদেশের মতো ব্যাপক আন্দোলন গড়ার উদ্দেশে নতুন প্রজন্মকে উস্কানি দিচ্ছিলেন। এমনকি তাঁর বক্তব্যে ‘আরব বসন্ত’-র মতো সরকারবিরোধী আন্দোলনের কথাও উঠে আসে, যা পশ্চিমী দুনিয়ার একাধিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।
অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, ওয়াংচুক নিখুঁতভাবে জেন-জিদের মনে সরকারি বিরোধী মনোভাব সক্রিয় করতে চাইছিলেন। ওয়াংচুক ইচ্ছাকৃতভাবে লাদাখের মানুষদের ‘আমরা’ এবং কেন্দ্রকে ‘ওরা’ হিসেবে আলাদা করে দেখান এবং গণভোটের মতো দাবিও তোলেন, যা অতীতে কাশ্মীরে শোনা গিয়েছিল।
ওয়াংচুকের স্ত্রী, গীতাঞ্জলি জে. আংমো অভিযোগ করেন, তাঁর স্বামীকে জাতীয় নিরাপত্তা আইনের নামে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। ওয়াংচুকের স্ত্রী দাবি করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে পুরনো FIR, অস্পষ্ট অভিযোগ এবং বেছে নেওয়া কিছু ভিডিও দেখিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।
ওয়াংচুক জেলে থেকেই এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কখনও সরকারের পতন চাননি। একজন নাগরিক হিসেবে সরকারের সমালোচনা করা ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো সকলের অধিকার বলেই মনে করেন তিনি।
উল্লেখ্য, গত বছর ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে আটক করা হয়। ২৪ সেপ্টেম্বর লেহ–তে সহিংস আন্দোলনে চারজন নিহত ও ৯০ জন আহত হওয়ার পর সরকার দাবি করে, ওয়াংচুক সেই আন্দোলন উস্কে দিয়েছিলেন।

Post Views: 54

Continue Reading

Previous: বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইডি, কলকাতা, দুর্গাপুর, আসানসোলে চলছে তল্লাশি
Next: বাজেট অধিবেশনের শুরুর দিনই বেলা পর্যন্ত মুলতুবি রাখা হল লোকসভা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.