Skip to content
আগস্ট 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিয়ে ঠিক হয়েছিল ডিসেম্বরে, তার আগে হবু দম্পতির মৃত্যু, দেহ উদ্ধার হল কেরল ও কর্নাটক থেকে

বিয়ে ঠিক হয়েছিল ডিসেম্বরে, তার আগে হবু দম্পতির মৃত্যু, দেহ উদ্ধার হল কেরল ও কর্নাটক থেকে

Online Desk আগস্ট 13, 2026
1000191405.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই চরম পদক্ষেপ নিল হবু দম্পতি। দুজনেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, দুজনেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত ছিলেন। ২৫ বছর বয়সী ওই তরুণী ও তাঁর হবু বরকে কেরল ও কর্নাটক থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম পি অনুশ্রী। তিনি কাসারগড়ের পুচাক্কাডের বাসিন্দা। কান্নুরের ইরিত্তির বাসিন্দা ভি অমল (২৬)-এর সঙ্গে সম্প্রতি তাঁর বাগদান হয়েছিল। ঠিক হয়েছিল ডিসেম্বরে তাঁরা বিয়ে করে নতুন জীবন শুরু করবে। অনুশ্রী কর্নাটকে ওই ব্যাঙ্কের একটি শাখায় কর্মরত ছিলেন। অমল ছিলেন ওই ব্যাঙ্কের এরনাকুলাম শাখায়। পুলিশ জানিয়েছে, কর্নাটকের হুনসুরে নিজের ঘরে অনুশ্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। অমলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় একটি হোটেলের ঘর থেকে।

পুলিশের ধারণা, অনুশ্রীর মৃত্যুর খবর পাওয়ার পর অমল বুধবার একটি লজে ওঠেন। সেখানে আত্মহত্যা করেন। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, তাঁর মোবাইল ফোনটি পরীক্ষার জন্য খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে অনুশ্রীর। তাঁর মরদেহ কাসারগড়ে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়েছে। বুধবার সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন করা হয় তাঁর। অন্য দিকে বৃহস্পতিবার অমলের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 27

Continue Reading

Previous: লোকসভায় ইতিহাস! এই প্রথম অধিবেশন শুরু হল ‘বন্দে মাতরম’ গান দিয়ে
Next: দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের নেপথ্যে আল কায়েদা; রিপোর্টে দাবি রাষ্ট্রসঙ্ঘের

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026

You may have missed

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026
DEADBODY.png

ছত্তিসগড়ে দুর্গাপুরের আদিবাসী যুবকের পচাগলা দেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

Online Desk আগস্ট 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.