Skip to content
অক্টোবর 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • মধ্যপ্রাচ্য থেকে তেল কেনা বাড়াল ভারত, মার্কিন হুমকি সত্ত্বেও রুশ তেল আমদানি পুরোপুরি ছাড়ছে না নয়াদিল্লি

মধ্যপ্রাচ্য থেকে তেল কেনা বাড়াল ভারত, মার্কিন হুমকি সত্ত্বেও রুশ তেল আমদানি পুরোপুরি ছাড়ছে না নয়াদিল্লি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
1000385597.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন শুল্কের হুমকির মধ্যেও রাশিয়ার তেল কেনা পুরোপুরি বন্ধ করার পথে হাঁটছে না ভারত। বরং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পুরনো সরবরাহকারীদের কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অনেকটাই বাড়িয়েছে নয়াদিল্লি। কেপলারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য থেকে ভারতে প্রতিদিন প্রায় ৩০ লক্ষ ব্যারেল তেল এসেছে। ইরাক, সৌদি আরব ও কুয়েতের মতো দেশগুলি এই সরবরাহের বড় অংশ জুগিয়েছে।

কেপলারের প্রধান বিশ্লেষক সুমিত রিটোলিয়ার মতে, মধ্যপ্রাচ্য থেকে ভারতের তেল আমদানি মোটামুটি যুদ্ধের আগের পর্যায়ে ফিরে এসেছে। সেপ্টেম্বরে এখনও পর্যন্ত ভারতের মোট অপরিশোধিত তেল আমদানি দৈনিক প্রায় ৫৩ লক্ষ ব্যারেলে পৌঁছেছে। আগস্টের তুলনায় তা প্রায় ৬ লক্ষ ব্যারেল বেশি। এক বছর আগের তুলনায় আমদানি বেড়েছে প্রায় ৭ লক্ষ ব্যারেল। তবে একই সময়ে রাশিয়া থেকে তেল কেনা কমেছে।সেপ্টেম্বরে রুশ তেলের আমদানি নেমে এসেছে দৈনিক প্রায় ১৭.৫ লক্ষ ব্যারেলে। এপ্রিলের পর এটিই সর্বনিম্ন স্তর।

কিন্তু এই পতনকে রুশ তেল থেকে ভারতের সম্পূর্ণ সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন না রিটোলিয়া। তাঁর মতে, ভারতের অপরিশোধিত তেল আমদানিতে রাশিয়ার এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রুশ তেল কেনার ক্ষেত্রে ভারতের উপর চাপ বাড়িয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি আইনে স্বাক্ষর করেছেন, যার আওতায় রুশ তেল ও গ্যাসের সবচেয়ে বড় পাঁচ ক্রেতা দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। ফলে ভারত ও চিন এই ব্যবস্থার সরাসরি আওতায় পড়তে পারে।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়াতে হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচলও বেড়েছে। ওমানের আশপাশে জাহাজ বদল করে তেল পরিবহণ-সহ নানা লজিস্টিক ব্যবস্থাও কাজে লাগানো হচ্ছে।

Continue Reading

Previous: আইএসএফের ‘খাম’ প্রতীক মামলা খারিজ হাই কোর্টে, ভোট আবহে হস্তক্ষেপ করবে না আদালত
Next: হোটেলের স্বাদের চিকেন রেজালা

সম্পর্কিত গল্প

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026

You may have missed

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026
ChatGPT-Image-Sep-30-2026-04_45_06-PM.png

কোলন ক্যান্সার: লক্ষণ ও প্রতিরোধ

Online Desk সেপ্টেম্বর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.