Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চিনে বসে ছক কষে সাইবার জালিয়াতির মাস্টারমাইন্ডরা, চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে

চিনে বসে ছক কষে সাইবার জালিয়াতির মাস্টারমাইন্ডরা, চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে

Online Desk ডিসেম্বর 15, 2025
cyber-1280.jpg

ওঙ্কার ডেস্ক: সাইবার জালিয়াতির বাড়বাড়ন্ত দেশে। ডিজিটাল গ্রেফতারির ঘটনাও উত্তরোত্তর বাড়ছে বই কমছে না। সিবিআইয়ের কড়া নজর। ডিজিটাল গ্রেফতারির নামে সাইবার জালিয়াতির মাস্টারমাইন্ডরা চিনে বসে কলকাঠি নাড়ছে। সিবিআইয়ের অভিযোগ, চিনে বসেই সাইবার জালিয়াতরা ভারতীয় ডিজিটাল গ্রেফতারির সাগরেদদের সাহায্যে বিপুল টাকার জালিয়াতি চক্র নিয়ন্ত্রণ করছে। শুধু তাও নয়, ডিজিটাল গ্রেফতারি ছাড়াও বিভিন্ন ধরনের সাইবার অপরাধ চিন ও আর কয়েকটি দেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বলেই অভিযোগ সিবিআইয়ের। চিনের পাশাপাশি সিবিআইয়ের অভিযোগের আঙুল কম্বোডিয়া ও হংকংয়ের দিকেও।
সিবিআইয়ের সূত্রের খবর, দেশের বিভিন্ন জায়গায় ডিজিটাল গ্রেফতারির নামে জালিয়াতি চলছে। কখনও মুম্বই, দিল্লী, কলকাতা, দেশের একাধিক জায়গায় সাইবার জালিয়াতির ঘটনা ঘটে চলেছে। কখনও বা সিবিআই বা অন্য তদন্তকারী সংস্থার নাম করে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল টাকা। বিগত কয়েকমাসে দেশের নানান প্রান্তের মোট দশটি ডিজিটাল গ্রেফতারির ঘটনাকে বেছে নিয়ে তদন্ত চালানো হয়।
এই সাইবার জালিয়াতির তদন্তে মাস দু’য়েক আগে এই রাজ্য ছাড়াও দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাত ও কেরলের বিভিন্ন জায়গায় সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান। এই ঘটনায় দেশের বিভিন্ন জায়গা থেকে তিনজনকে সিবিআই গ্রেফতার করে। সম্প্রতি ডিজিটাল গ্রেফতারির নামে সাইবার জালিয়াতির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।
তদন্তে ১৫ হাজার মোবাইল ও ল্যাপটপ উদ্ধার হয়। সেই আইপি অ্যাড্রেস পরীক্ষা করা হয়। তাতেই সিবিআই আধিকারিকরা জানতে পারেন যে, দেশে ডিজিটাল গ্রেফতারির মতো সাইবার অপরাধের সঙ্গে যুক্ত বিদেশের মাস্টারমাইন্ডরা। চিন ছাড়াও হংকং, কম্বোডিয়া একাধিক দেশের মাস্টার মাইন্ডরা যুক্ত রয়েছে। জানা গিয়েছে, বিপুল টাকা হাতিয়ে নেওয়ার পর সাইবার অপরাধীরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে টাকা পাঠায়, সেগুলি থেকে শুরু করে পুরো অপরাধের পদ্ধতি নিয়ন্ত্রণ করে ওই বিদেশি মাস্টারমাইন্ডরা। এই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই।

Post Views: 120

Continue Reading

Previous: আইএস-এর সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়া গুলিকান্ডের হামলাকারী; ছয় বছর ধরে নিরাপত্তাবাহিনীর নজরে ছিল নাভিদ
Next: সিডনির বুন্ডি বিচে গুলি কান্ডে রেস্তোরাঁয় আশ্রয় নিয়ে একটুর জন্য রক্ষা ক্রিকেটার মাইকেল ভন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.