Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বাস স্টপে দাঁড়িয়ে থাকা যাত্রীদের পিষে দিল ট্রাক, মৃত্যু ১৫ বছরের কিশোর-সহ ৩ জনের

বাস স্টপে দাঁড়িয়ে থাকা যাত্রীদের পিষে দিল ট্রাক, মৃত্যু ১৫ বছরের কিশোর-সহ ৩ জনের

Online Desk জুন 23, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা কেরলের কোট্টারাক্কারায়। একটি বাস স্টপে দাঁড়িয়ে থাকা যাত্রীদের পিষে দিল ট্রাক। এর ফলে মৃত্যু হয়েছে ১৫ বছরের এক কিশোর-সহ তিন জনের। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা হলেন পার্থিপন (১৫), হরিলাল (৫৪) এবং অজয়কুমার (৫০)। কোট্টারাক্কারা হাসপাতালে আনার আগেই তিন জনের মৃত্যু হয় বলে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন। এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন আরও পাঁচ জন। যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঋষভ (১৫), কৌশিক (১৫) ও নিজাম (৪০) নামের তিন জনকে কোল্লামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও দুই জখমের নাম নবনীত কৃষ্ণন (১৩) ও জিবি মল (১৫)। রাজ্য পরিবহন কমিশনার নাগারাজু চাকিলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে মাটিবোঝাই ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল। সকাল ৭টা ২০ থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মাটিবোঝাই অবস্থায় গাড়িটি বেশি গতিতে চলছিল। রাস্তার একপাশে সরে গিয়ে বাস স্টপের কাছে দাঁড়িয়ে থাকা মানুষদের ধাক্কা দেয়। দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীও জখম হন এবং মারা যান।’ এই ঘটনায় জখম হয়েছেন ট্রাক চালকও। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Continue Reading

Previous: ‘দুর্ঘটনা’ নয়, লোহাগড় দুর্গ থেকে যুবককে ঠেলে ফেলে খুন করা হয়েছিল, দাবি পুলিশের, নেপথ্যে বাগদত্তা ও তার প্রেমিক
Next: নিট পরীক্ষার পর থেকে নিখোঁজ, পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল নদীর চরে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.