Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিয়ের আগের রাতে উদ্ধার দুই বোনের দেহ; বিষক্রিয়ায় মৃত্যু, জানালো পুলিশ

বিয়ের আগের রাতে উদ্ধার দুই বোনের দেহ; বিষক্রিয়ায় মৃত্যু, জানালো পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
rajastan-sister.png

ওঙ্কার ডেস্ক: রাজস্থানের জোধপুর শহরের মানাই গ্রামে বিয়ের আগের রাতে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। একই দিনে বিয়ের কথা ছিল দুই বোনের। বিয়ের আগের রাতেই উদ্ধার হল দুই বোনের মৃতদেহ। বাড়িজুড়ে চলছিল সাজসজ্জা, আত্মীয়স্বজনদের ভিড়, গানের সুর আর আনন্দের আবহ। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বড় বোনের বয়স ২৫ এবং ছোট বোনের ২৩। শনিবার তাদের দুইজনের বিয়ের আয়োজন করেছিল বাড়ির লোকজন। শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। আত্মীয়স্বজনেরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু ভোররাত প্রায় চারটে নাগাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন দুই বোন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষক্রিয়ার জেরেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। একই দিনে দুই মেয়ের বিয়ের স্বপ্ন দেখেছিলেন পরিবার। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গিয়ে নেমে এসেছে গভীর অন্ধকার। পুলিশ জানিয়েছে, রাজস্থান পুলিশের একটি দল পুরো ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। তার পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Post Views: 61

Continue Reading

Previous: ফের অশান্ত ভূস্বর্গ! কিশ্তোয়ারে জইশের সঙ্গে গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনী
Next: ১৪ বোতল মদসহ আটক মেহজাবীন চৌধুরী, সমাজমাধ্যমে লিখলেন- ‘নারীরাই আজকাল সহজ টার্গেট’

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.