Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের অশান্ত ভূস্বর্গ! কিশ্তোয়ারে জইশের সঙ্গে গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনী

ফের অশান্ত ভূস্বর্গ! কিশ্তোয়ারে জইশের সঙ্গে গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনী

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
army.png

ওঙ্কার ডেস্ক: রবিবার ফের অশান্ত হল কাশ্মীরের কিশ্তোয়ারে জঙ্গল এলাকা। জানা গিয়েছে রবিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লিপ্ত হয় এক দল জঙ্গী। প্রাথমিক সূত্রে জানা গেছে তারা পাকিস্তান মদতপুষ্ট জঙ্গী গোষ্টী জইশ-ই-মহম্মদ এর সঙ্গে যুক্ত। কিছুদিন ধরে তারা সেখানেই গা ঢাকা দিয়ে ছিল বলেও জানানো হয়। বিগত কিছু মাস যাবৎ ঐ এলাকায় জঙ্গী সংগঠন গুলির কার্যাকলাপ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে সেন তরফ থেকে। তাদের সম্পুর্ণ নিকেশ করতে কিশ্তোয়ার এলাকায় ‘অপারেশন ছত্রু’ চালাছে সেনা বাহিনী।
রবিবার সকালে কিশ্তোয়ারের দুর্গম চাত্রু এলাকার বনাঞ্চলে গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথভাবে অভিযান শুরু করে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। সেই অভিযানের মাঝেই আচমকা গুলিবর্ষণ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। জঙ্গিরা একটি কাঁচা বাড়ি বা অস্থায়ী আশ্রয় থেকে বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শুরু হয় দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই। এলাকাটি ঘন জঙ্গল ও পাহাড়ি হওয়ায় অভিযানে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই এনকাউন্টারে অন্তত এক জঙ্গির মৃত্যু হয়েছে। তবে এখনও অভিযান পুরোপুরি শেষ হয়নি। আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাই গোটা অঞ্চল ঘিরে রেখে তল্লাশি ও কম্বিং অপারেশন জোরদার করা হয়েছে। সেনা ও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই কিশ্তোয়ার জেলার বিভিন্ন অংশে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেড়েছে। সীমান্তবর্তী ও দুর্গম এই জেলায় জঙ্গি গতিবিধি রুখতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক এই সংঘর্ষ সেই চলমান সন্ত্রাসবিরোধী অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি এখনও থমথমে থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Post Views: 157

Continue Reading

Previous: সানন্দে হল মেয়ের মুখেভাত, কার হাতে প্রথম ভাত খেলেন অহনা’র একরত্তি?
Next: বিয়ের আগের রাতে উদ্ধার দুই বোনের দেহ; বিষক্রিয়ায় মৃত্যু, জানালো পুলিশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.